শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ঢাকায় স্বাধীনতা মাস্টার্স টি-২০ ক্রিকেটে চিটাগং মাস্টার্স চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

আর ২৩ স্পোর্টস এন্ড কমিউনিকেশন আয়োজিত স্বাধীনতা মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চিটাগং মাস্টার্স।

গতকাল শনিবার অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে চিটাগং মাস্টার্স ৮৩ রানে লিজেন্ড ক্রিকেট ক্লাবকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

প্রথমে ব্যাট করতে নামা চিটাগং মাস্টার্স নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৯ রানের বিশাল পাহাড় গড়ে। দলের পক্ষে একরামুল হোক ৩৩ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন। এছাড়া শাবিব ৩৫ বলে ৬০, মোস্তফা রনি ৩৩ বলে ৫৫ এবং রাজিব মোস্তফা ১৭ বলে ৩০ রান করেন।

জবাবে ব্যাট করতে নামা লিজেন্ড ক্রিকেট ক্লাব নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রান করতে সক্ষম হয় দলের পক্ষে ২২ বলে ২৯ রান করেন চঞ্চল। এছাড়া সুমন ১৭, সাগর ১৫, রাশেদ ১৮, সজল ১৩, রিগ্যান ১৬ এবং মিজান করেন ১২ রান। চিটাগং মাস্টার্সের পক্ষে রায়হান আরাফাত ২৫ রানে নেন ৩ উইকেট।

এছাড়া মোস্তফা রনি ২৬ রানে এবং নঈম উদ্দিন ১৭ রানে নেন ২টি করে উইকেট। ঢাকার মাঠে দারুন এক সাফল্য অর্জন করল চিটাগং মাস্টার্স। পুরষ্কার বিতরনী অনুষ্টানে আর -২৩ স্পোর্টস এন্ড কমিউনিকেশনের স্বত্বাধিকারী মর্তুজা রায়হান মিঠু সহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...