শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান এবং উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে সীমান্তবর্তী এলাকার প্রায় ২৭৯ জন অসহায়, গরীব ও দুঃস্থ মানুষ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেন।

জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের ‘সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’ ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে কক্সবাজার রিজিয়নের উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
এদিন ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া স্থানীয় মাদ্রাসা ও স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী প্রদান করা হয় এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দেওয়া হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সব সময় সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, দুর্গম সীমান্ত এলাকায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প তাদের জন্য অত্যন্ত উপকারী। এতে তারা সহজেই চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ পাচ্ছেন, যা তাদের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে।
বিজিবির এ উদ্যোগে সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের মাঝে ইতিবাচক সাড়া দেখা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...