বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

প্রিয়াংকার রেস্তোরাঁয় শিঙাড়ার দাম ১ হাজার টাকা, ফুচকার প্লেট ১২৯৫

বিনোদন ডেস্ক

নিক জোনাসের সঙ্গে ঘর বেঁধে যুক্তরাষ্ট্রেই দিনকাল পার করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। বলিউড ছেড়ে হলিউডে নিয়মিত তিনি। যুক্তরাষ্ট্র এখন তার ‘সেকেন্ড হোম’।

শুধু সিনেমায় নয়; যুক্তরাষ্ট্রে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানও চালু করেছেন এ ভারতীয় অভিনেত্রী।

ব্যস্ততম শহর নিউইয়র্কে ‘সোনা’ নামে ভারতীয় রেস্তোরাঁ রয়েছে তার। সম্প্রতি তার সেই রেস্তোরাঁ চালু করেছে নতুন কার্যক্রম ‘সোনা হোম’।

বন্ধু মনিশ গোয়েলের সঙ্গে মিলে এ রেস্তোরাঁ পরিচালনা করছেন দেশি ‘গার্লখ্যাত’ প্রিয়াংকা।

সেই রেস্তোরাঁকে বিয়ে, গেট টুগেদার, বাগদানসহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানের জন্য ভাড়া দিচ্ছেন প্রিয়াংকা। আর সেসব অনুষ্ঠানে পরিবেশন করা হবে মুখরোচক সব খাবার।

কলকাতার মাটন কাটলেট থেকে শুরু করে ভারতের গোয়ার চিংড়ি আর দইয়ের কারি সবই পাওয়া যাচ্ছে প্রিয়াংকার ‘সোনা হোম’ রেস্তোরাঁয়।

এ ছাড়া ভারত উপমহাদেশীয় ট্রেডিশন শিঙাড়া, সমুচা, ফুচকা, বড়া পাও, কুলচা, দোসা, ম্যাঙ্গো প্যাশন শরবত, সোনা চকটেল গেটক্স— এসব তো আছেই। বিদেশিদের জন্য বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন, সালাদ, বাদাম ইত্যাদি থাকছে।

এসব আইটেমের মধ্যে সবচেয়ে কম দামি সেই খাবার হলো শিঙাড়া ও ফুচকা।

প্রিয়াংকার রেস্তোরাঁ থেকে চারটি শিঙাড়ার স্বাদ নিতে খরচ করতে হবে ১২ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১১০ টাকা। আর এক প্লেট ফুচকার দাম ১৪ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৯৫ টাকা!

সোনা হোমের সহপ্রতিষ্ঠাতা মনিশ গোয়ালের সঙ্গে হোমওয়্যার লাইনের সামান্য ঝলক ইনস্টাগ্রাম শেয়ার করেছেন প্রিয়াংকা। নিজের নতুন উদ্যোগ নিয়ে বেশ উচ্ছ্বসিত দেশি গার্ল।

ম্যাঙ্গো প্যাশন শরবত, সোনা চকটেল গেটক্স, টাকিলা ভর্তি গোলগাপ্পা, ক্রাব পুরি এবং কেভিয়ার, কোকোনাট চাটনিসহ একাধিক সুস্বাদু খাবার রয়েছে অভিনেত্রীর রেস্তোরাঁর মেন্যুতে। রয়েছে সিঙাড়া, বড়া পাও, মসলা এগ, এগ অ্যান্ড চিজ ধোসা, মাসরুম ভুজিসহ একাধিক ছোট ছোট আইটেম।

প্রিয়াংকার সেই রেস্তোরাঁর প্রশংসা চলছে বিটাউনে। কিছু দিন আগেই নিউইয়র্ক গিয়ে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ঘুরে এসেছেন সেই রেস্তোরাঁ থেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...