সোমবার, ৩১ আগস্ট ২০২৬

নগরীর সিটি গেইটে পুলিশ চেকপোস্টে ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর সিটি গেইট এলাকায় ৪ কেজি গাঁজাসহ শাহেনা আকতার (৪২) নামক এক নারী গ্রেপ্তার হয়েছেন।

৭ মে (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে নগরীর সিটি গেইট এলাকায় পুলিশী চেকপোস্টে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।

গ্রেপ্তার শাহেনা আকতার জোরারগঞ্জ করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার বৈদ্য বাড়ির আব্দুল হামিদ এর স্ত্রী।

ঘটনার সূত্রে জানা যায়, আকবরশাহ্ থানাধীন সিটি গেইট সংলগ্ন চেকপোস্টে এসআই শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে ডিউটিকালে ঢাকা টু চট্টগ্রামমুখী রাস্তার উপর চয়েস যাত্রীবাহী লোকাল বাসে (ঢাকা মেট্রো-ব-১৩-০১৪২) যাত্রীদের তল্লাশীকালে বাসের ডি-৪ সিটের যাত্রী শাহেনা আক্তার কে তল্লাশীকালে তার হেফাজতে থাকা একটি কালো ও কপি রংয়ের মিশ্রিত কাপড়ের ব্যাগের ভিতর নীল রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো দুই পুটলা গাঁজা ৪ কেজি গাঁজা উদ্ধার করেন।

অভিযানে নেতৃত্বদানকারী এসআই শাহাদাত হোসেন বলেন, ‘সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক-নির্দেশনায় এডিসি স্পিনা রানী প্রামাণিক ও পাহাড়তলী জোনের এসি মো. মঈনুর রহমান এর তত্ত্বাবধানে আকবার শাহ্ থানার অফিসার ইনচার্জ গোলাম রব্বানী এর নেতৃত্বে চেকপোস্টে ডিউটিকালে গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।’

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, ‘চেকপোস্টে তল্লাশিকালে এক নারীকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

ওসি আরও জানান, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ফেনী সদর থানায় মাদকদ্রব্য আইনেও মামলা রয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরের আগ্রাবাদে একটি ডেইরি...