বুধবার, ২৬ আগস্ট ২০২৬

যেভাবে সকালে সঙ্গীর ঘুম ভাঙাবেন

ফিচার ডেস্ক

এতে কোনও সন্দেহ নেই যে সকালে সঙ্গীর ঘুম ভাঙানোটা সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত। যদি আপনি (নারী) সকালে ঘুম থেকে ওঠার পাত্রী না-ও হন, তবু ঘুম ভেঙে সঙ্গীর হাসিমুখ দেখতে চান। এমন ভাবে আপনি সঙ্গীর ঘুম ভাঙাতে পারেন, যাতে সঙ্গী বিরক্ত না হয়। বরং তা হবে আনন্দদায়ক আর তৃপ্তির।

ভারতের জনপ্রিয় জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সকালে সঙ্গীকে জাগাতে কিছু প্রচেষ্টা তো থাকতেই হবে আর তার প্রতি থাকতে হবে ভালোবাসার প্রকাশ। কিছু আদরণীয় উপায়ও বর্ণিত হয়েছে সে প্রতিবেদনে, চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক—

বাহুবন্ধনে রাখুন

সকালে আপনি সঙ্গীকে জড়িয়ে ধরতে পারেন। সঙ্গীর শরীরে আলতো করে আঙুল বোলাতে পারেন। তার কপালে আলতো করে চুমু দিতে পারেন। এটা তাঁকে বিশেষ অনুভূতি এনে দেবে এবং তার সকালটা সুন্দর হবে। যদি রাতে আপনার সঙ্গীর ঘুম ভালো না-ও হয়, তবু এটা তার অনুভূতিকে নাড়িয়ে দেবে।

আলতো চুমু দিন

সঙ্গী ঘুমিয়ে আছে, এ সময় তাকে আলতো চুমু দেওয়ার চেয়ে সুন্দর মুহূর্ত আর কী হতে পারে। সঙ্গীকে সকালে জাগিয়ে তোলার অন্যতম সুন্দর উপায় এটি। আপনি তার গাল ও কপালে আলতো করে চুমু দিতে পারেন। আমরা নিশ্চিত, এতে সঙ্গী খুব খুশি হবে।

কানে ফিসফিস করে কিছু বলুন

সঙ্গীকে এটা অনুভব করতে দিন, তাকে পেয়ে আপনি কতটা সুখী। তার কানে ফিসফিস করে এমন কিছু বলুন, যা তার মনে রোমান্টিক অনুভব এনে দেবে। এতে জেগে উঠবে আপনার সঙ্গী আর এর পরের ভালোবাসাটুকু আপনাদের জন্য তোলা রইল।

মধুর খুদেবার্তা পাঠান

সঙ্গীকে মুঠোফোনে কল দিতে পারেন, বলতে পারেন আবেগময় কিছু কথা। অথবা পাঠাতে পারেন মিষ্টি খুদেবার্তা। ঘুম থেকে জেগে সঙ্গী যখন ওই বার্তা পড়বে, তখন তার হৃদয়ে সুখানুভূতি নিশ্চয়ই জাগ্রত হবে। এতে আপনাদের সম্পর্ক হবে আরও গাঢ়।

সঙ্গীর প্রিয় নাশতা তৈরি করুন

আপনি জানেন, আপনার সঙ্গী সকালে কী খেতে পছন্দ করে। তো, প্রস্তুত করুন। আর কানে ফিসফিস করে বলুন—তোমার পছন্দের খাবার তৈরি। এবার ওঠো। আমরা নিশ্চিত, এতে আপনার সঙ্গী খুব খুশি হবে। জেগে উঠবে পরম তৃপ্তি নিয়ে।

স্নানের নিমন্ত্রণ

সকালে আপনারা চাইলে একসঙ্গে স্নান করতে পারেন। সে জন্য সঙ্গীর ঘুম ভাঙান। আর এ আমন্ত্রণে নিশ্চয়ই সঙ্গী বিরক্ত হবে না। স্নানমুহূর্ত আপনাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে, প্রেমময় করবে।

হতে পারে দুর্দান্ত মিলন

এটা সঙ্গীর ঘুম ভাঙানোর দুর্দান্ত কৌশল। ভালোবাসা, পারস্পরিক আবেগ ও শারীরিক লিপ্ততার চাইতে সুন্দর মুহূর্ত আর কী হতে পারে যৌথ জীবনে? সকালে সঙ্গীকে সেই আবেগ দিয়ে জাগিয়ে তুলুন। দেখবেন, আপনার সঙ্গী একটুও বিরক্ত বোধ করছে না। বরং আপনার মানসিক ও শারীরিক ছোঁয়া তাকে এনে দেবে পরম পুলক-মুহূর্ত।

আমরা তো কয়েকটি উপায় বললাম মাত্র। আপনি নিশ্চয়ই এর চেয়ে ভালো কৌশল রপ্ত করেছেন দীর্ঘদিনের সম্পর্কে। দিনটা শুরু হোক ভালোবাসা দিয়ে। দেখবেন, জীবন অনেক সুন্দর আর কেটে যাবে জীবনের অমানিশাকাল।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে মিলিটারি পাওয়ার, প্রাকৃতিক সম্পদ, জ্বালানি নিয়ন্ত্রণ এবং পারমাণবিক অস্ত্র গ্লোবাল পাওয়ার-এর প্রধান ভিত্তি হিসেবে...

দিদিয়ের দ্রগবা: ফুটবলের বাইরে যুদ্ধক্লান্ত মানুষের শান্তির রূপকার

আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং "রিজিওনাল ইকোনমিক পাওয়ার" হিসেবে পরিচিত ছিল।ঔপনিবেশিক-পরবর্তী যুগে কৃষিভিত্তিক অর্থনীতির দ্রুত সম্প্রসারণ, তুলনামূলক রাজনৈতিক স্থিতিশীলতা এবং...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের একজন বিশিষ্ট আরব ফিলোসফার, বিজ্ঞানচিন্তক, পলিম্যাথ ও ইন্টেলেকচুয়াল থিওরিস্ট ছিলেন।আনুমানিক ৮০১ খ্রিস্টাব্দে ইরাকের ঐতিহাসিক...