সোমবার, ৬ জুলাই ২০২৬

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের একজন বিশিষ্ট আরব ফিলোসফার, বিজ্ঞানচিন্তক, পলিম্যাথ ও ইন্টেলেকচুয়াল থিওরিস্ট ছিলেন।

আনুমানিক ৮০১ খ্রিস্টাব্দে ইরাকের ঐতিহাসিক নগর কুফায় তাঁর জন্ম হয়। তাঁকে প্রায়ই “আরবদের ফিলোসফার” বলা হয়, কারণ তিনিই ছিলেন প্রথমদিকের মুসলিম ইন্টেলেকচুয়ালদের অন্যতম, যিনি গ্রিক ফিলোসফি, হেলেনিস্টিক র‍্যাশনালিজম এবং ইসলামিক এপিস্টেমোলজি-কে সমন্বিত করে এক নতুন ইন্টেলেকচুয়াল প্যারাডাইম নির্মাণ করেছিলেন।

মেটাফিজিক্স, লজিক, ম্যাথমেটিক্স, মেডিসিন, অ্যাস্ট্রোনমি, অপটিক্স, ক্রিপ্টোগ্রাফি, মিউজিকোলজি ও ন্যাচারাল ফিলোসফি, প্রতিটি ক্ষেত্রেই তাঁর অবদান ছিল গভীর, সুদূরপ্রসারী এবং সিভিলাইজেশনাল গুরুত্বসম্পন্ন। বিশেষত সায়েন্টিফিক রিজনিং ও র‍্যাশনাল ইনকোয়ারিকে ইসলামিক ইন্টেলেকচুয়াল ট্র্যাডিশনের সঙ্গে সমন্বিত করার ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রগণ্য পথিকৃৎ। অপটিক্স ও ভিজ্যুয়াল পারসেপশন সম্পর্কিত তাঁর আলোচনা পরবর্তী ইসলামিক সায়েন্স-এর বিকাশে প্রভাব ফেলেছিল; একইভাবে ক্রিপ্টোগ্রাফি ও ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস সম্পর্কিত তাঁর কাজকে মধ্যযুগীয় সায়েন্টিফিক মেথডোলজি-এর প্রাথমিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল বলে বিবেচনা করা হয়।

আল-কিন্দি আব্বাসীয় খিলাফতের ইন্টেলেকচুয়াল গোল্ডেন এজ-এ বাগদাদে কার্যক্রম পরিচালনা করতেন। সে সময় “বায়তুল হিকমা” বা হাউস অব উইজডম ছিল ট্রান্সলেশন, ফিলোসফিক্যাল ডিসকোর্স, সায়েন্টিফিক ইনকোয়ারি ও জ্ঞানচর্চার এক কসমোপলিটান কেন্দ্র। এখানেই অ্যারিস্টটল, প্লেটো এবং পিথাগোরাস-এর মতো গ্রিক চিন্তাবিদদের রচনাবলি আরবি ভাষায় অনূদিত হচ্ছিল। এই ট্রান্সলেশন মুভমেন্ট-এর মাধ্যমে হেলেনিস্টিক এপিস্টেমোলজি ইসলামী সভ্যতার জ্ঞানভাণ্ডারের সঙ্গে ইন্টিগ্রেটেড হয়ে ওঠে।

তিনি নিজেও এই অনুবাদ-আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং গ্রিক মেটাফিজিক্স ও ইসলামিক থিওলজি-র মধ্যে একটি ইন্টেলেকচুয়াল হারমনি প্রতিষ্ঠার প্রয়াস নেন। পরবর্তীকালে আল-ফারাবি, ইবনে সিনা এবং ইবনে রুশদ-এর মতো মুসলিম ফিলোসফারদের ওপরও তাঁর গভীর প্রভাব প্রতিফলিত হয়। আন্দালুসিয়া ও ল্যাটিন ট্রান্সলেশন মুভমেন্ট-এর মাধ্যমে তাঁর চিন্তার পরোক্ষ প্রভাব ইউরোপীয় মেডিয়েভাল স্কলাস্টিসিজম-এর মধ্যেও প্রবেশ করে। এভাবেই তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যকার ইন্টেলেকচুয়াল ব্রিজ-বিল্ডিং-এর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন।

আল-কিন্দির অন্যতম গুরুত্বপূর্ণ আগ্রহের ক্ষেত্র ছিল মিউজিক থিওরি বা সঙ্গীততত্ত্ব। তিনি সঙ্গীতকে কেবল অ্যাস্থেটিক এন্টারটেইনমেন্ট বা ইমোশনাল এক্সপ্রেশন হিসেবে দেখেননি; বরং এটিকে ম্যাথমেটিক্স, কসমোলজি, সাইকোলজি ও ফিলোসফির সঙ্গে সম্পর্কিত একটি সিস্টেম্যাটিক সায়েন্টিফিক ডিসিপ্লিন হিসেবে কনসিভ করেছিলেন।

তাঁর মতে, সঙ্গীতের মৌলিক স্ট্রাকচার নিহিত রয়েছে নিউমেরিক্যাল রেশিও, হারমনিক প্রোপোর্শন এবং ম্যাথমেটিক্যাল অর্ডার-এর মধ্যে। এই দৃষ্টিভঙ্গির পেছনে পিথাগোরিয়ান কসমোলজি-এর সুস্পষ্ট প্রভাব ছিল বলে ধারণা করা হয়। পিথাগোরিয়ান ট্র্যাডিশন অনুসারে মহাবিশ্বের প্রতিটি উপাদান সংখ্যা ও অনুপাতের মাধ্যমে ব্যাখ্যাত হতে পারে, এবং মিউজিক সেই কসমিক অর্ডার-এরই এক শ্রাব্য প্রতিফলন।

আল-কিন্দি এই ধারণাকে ইসলামিক ইন্টেলেকচুয়াল ট্র্যাডিশনের মধ্যে পুনর্ব্যাখ্যা করেন এবং তাকে নতুন থিওরেটিক্যাল গভীরতা প্রদান করেন। তিনি মনে করতেন, মহাবিশ্বের কসমিক হারমনি এবং মিউজিক্যাল হারমনি একই ম্যাথমেটিক্যাল প্রিন্সিপল-এর অধীন পরিচালিত হয়। এই ধারণা পিথাগোরিয়ান “হারমনি অব দ্য স্ফিয়ার্স” থিওরি-র সঙ্গে সম্পর্কিত। তিনি বিশ্বাস করতেন, গ্রহ-নক্ষত্রের গতিবিধির মধ্যেও এক ধরনের মেটাফিজিক্যাল হারমনি কার্যকর রয়েছে।

তিনি ব্যাখ্যা করেছিলেন যে, কোনো তারের দৈর্ঘ্য অর্ধেক করে দিলে উৎপন্ন ধ্বনি মূল স্বরের তুলনায় এক অক্টেভ উচ্চতর শোনায়। অর্থাৎ সুরের নান্দনিকতা নিছক সেন্সরি পারসেপশন-এর বিষয় নয়; বরং এর অন্তর্নিহিত ভিত্তিতে কার্যকর থাকে সুনির্দিষ্ট ম্যাথমেটিক্যাল ল’। তারের দৈর্ঘ্য (এল), টেনশন (টি) এবং লিনিয়ার ডেনসিটি (মিউ)-এর পরিবর্তনের মাধ্যমে ধ্বনির ফ্রিকোয়েন্সি কীভাবে পরিবর্তিত হয়।

তাঁর মতে, বিভিন্ন স্বরের মধ্যকার সম্পর্ক আসলে নির্দিষ্ট গাণিতিক অনুপাতের সম্পর্ক। হারমনি ও ডিসোন্যান্স—উভয়ের মধ্যেই কার্যকর থাকে জটিল নিউমেরিক্যাল স্ট্রাকচার এবং অ্যাকুস্টিক জিওমেট্রি। এই ধরনের অ্যাকোস্টিক প্রিন্সিপল-ও তাঁর থিওরেটিক্যাল ডিসকাশন-এর সঙ্গে সম্পর্কিত ছিল।

মধ্যযুগীয় জ্ঞানতাত্ত্বিক কাঠামোয় সঙ্গীতকে
কোয়াড্রিভিয়াম-এর অন্তর্ভুক্ত মনে করা হতো। এই চারটি ডিসিপ্লিন ছিল, অ্যারিথমেটিক, জিওমেট্রি, অ্যাস্ট্রোনমি ও মিউজিক। এখানে মিউজিক-কে “অডিবল ম্যাথমেটিক্স” বা “সংখ্যার শ্রাব্য রূপ” হিসেবে কনসেপ্টুয়ালাইজ করা হতো।

তাঁর সঙ্গীতবিষয়ক গুরুত্বপূর্ণ রিসালা-সমূহের মধ্যে উল্লেখযোগ্য, রিসালা ফি আল-মুসিকা, মিউজিকোলজিক্যাল ও ফিলোসফিক্যাল ট্রিটিস কিতাব, আল-মুসাওয়্যিতাত আল-ওয়াতারিয়া, তারবাদ্য, অ্যাকোস্টিক্স ও হারমনিক স্ট্রাকচার বিষয়ক থিওরেটিক্যাল গ্রন্থ।

তিনি কেবল সুর, তাল ও হারমনি নিয়েই আলোচনা করেননি; তিনি বাদ্যযন্ত্রের অ্যাকোস্টিক নেচার, ভাইব্রেশন থিওরি এবং রেজোন্যান্স ডাইনামিক্স নিয়েও বিশ্লেষণ করেছিলেন।

বিশেষত ‘উদ’ যা একটি প্রাচীন ও জনপ্রিয় তারের বাদ্যযন্ত্র; তার অ্যাকোস্টিক স্ট্রাকচার নিয়ে তিনি আলোচনা করেছিলেন। তিনি উদ-এর স্ট্রিং লেন্থ, টেনশন, ভাইব্রেশন এবং সোনিক রেজোন্যান্স সম্পর্কে থিওরেটিক্যাল এক্সপ্লানেশন প্রদান করেন। একই সঙ্গে তিনি রিদম, মেলোডিক ইন্টারভ্যাল ও টোনাল অর্গানাইজেশন সম্পর্কেও আগ্রহ দেখিয়েছিলেন।

ধারণা করা হয়, আরব-পার্সিয়ান মিউজিক্যাল সিন্থেসিস-এর প্রাথমিক থিওরেটিক্যাল ডেভেলপমেন্ট-এ তাঁর চিন্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

এছাড়াও, তিনি আরবি মিউজিককে আরও সিস্টেম্যাটিক কাঠামোর মধ্যে সংগঠিত করার প্রচেষ্টা করেন, যা পরবর্তীতে মাকাম সিস্টেম-এর বিকাশে প্রভাব ফেলেছিল।

তাঁর মতে, নির্দিষ্ট সুর মানুষের সাইকোলজিক্যাল ও ইমোশনাল স্টেট-এর ওপর ভিন্ন ভিন্ন প্রভাব বিস্তার করতে সক্ষম। ফলে সঙ্গীত তাঁর কাছে কেবল অ্যাস্থেটিক এক্সপেরিয়েন্স নয়; বরং এক ধরনের সাইকো-ফিজিক্যাল প্রসেস।

সঙ্গীতকে তিনি মেডিসিন ও সাইকোফিজিওলজি-র সঙ্গেও সম্পর্কিত করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, নির্দিষ্ট সুর মানুষের মানসিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হতে পারে। তাঁর মিউজিক ফিলোসফি-র পেছনে শুধু গ্রিক ইন্টেলেকচুয়াল প্রভাবই নয়; আরব-ইসলামিক কালচারাল ট্র্যাডিশনও ছিল গুরুত্বপূর্ণ।

প্রি-ইসলামিক আরব সমাজে কবিতা, মৌখিক ঐতিহ্য ও রিদমিক এক্সপ্রেশন ছিল অত্যন্ত শক্তিশালী। পরবর্তীকালে উমাইয়া (৬৬১–৭৫০ খ্রিস্টাব্দ) ও আব্বাসীয় (৭৫০–১২৫৮ খ্রিস্টাব্দ) কোর্ট কালচার-এ সঙ্গীত আরও রিফাইন্ড ও কোর্টলি আর্ট ফর্মে রূপান্তরিত হয়।

বাগদাদ তখন লিটারেচার, ফিলোসফি, সায়েন্স ও মিউজিক-এর এক কসমোপলিটান কেন্দ্র ছিল। আব্বাসীয় যুগে কোর্ট কালচার ছিল বহুসাংস্কৃতিক, জ্ঞানভিত্তিক ও বুদ্ধিবৃত্তিক। বাগদাদকে কেন্দ্র করে গ্রিক, পারসিয়ান ও ভারতীয় জ্ঞানের অনুবাদ ও সংমিশ্রণের মাধ্যমে বিজ্ঞান, দর্শন, চিকিৎসা ও গণিতের ব্যাপক বিকাশ ঘটে। কবি, দার্শনিক ও বিজ্ঞানীরা রাজকীয় পৃষ্ঠপোষকতা পেতেন, আর “বায়তুল হিকমা”(হাউস অফ উইজডম) ছিল এই জ্ঞানচর্চার অন্যতম প্রধান কেন্দ্র।

আল-কিন্দি বিশ্বাস করতেন, জ্ঞানচর্চার বিভিন্ন শাখা আসলে পরস্পর বিচ্ছিন্ন নয়; বরং একই ইউনিভার্সাল অর্ডার-এর ভিন্ন-ভিন্ন প্রকাশ। এই হোলিস্টিক ইন্টেলেকচুয়াল ভিশন-ই তাঁকে ইসলামিক গোল্ডেন এজ-এর অন্যতম প্রভাবশালী পলিম্যাথ-এ পরিণত করে।

প্রদীপ আইচ, লেখক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানা বর্ষণে বিপর্যস্ত আলীকদম, তলিয়ে গেছে সড়ক ও ফসলি জমি

টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের...

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির...

কক্সবাজার ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু

ভারী বৃষ্টিপাতে একের পর এক পাহাড়ধসে কক্সবাজার শহর ও...

বোয়ালখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. জুয়েল...

প্রিয় দল ব্রাজিলের হারের কষ্টের কথা ফেসবুকে লেখার ১৫ মিনিট পর দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাত জেগে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছেন বাঁশখালী উপজেলা...

গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানি দূষণ...

আরও পড়ুন

রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত বেশি দায়িত্বশীল ও নির্ভুলভাবে কাজ করবে, জনগণ তত বেশি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পাবে...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরেছে পুলিশের পোশাক। বুধবার (১ জুলাই) নতুন পোশাক পরে দায়িত্ব পালন করতে দেখা...

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশে বর্তমানে মোট ১ হাজার ৯৬৯টি নিবন্ধিত গণমাধ্যম রয়েছে।তিনি আজ সংসদে ঢাকা-১৯ আসনের সরকারি দলের সদস্য...