রবিবার, ৯ আগস্ট ২০২৬

বান্দরবানে

অবিরাম বর্ষণে পাহাড় ধসের শঙ্কা

নিরাপদ আশ্রয়ে চলে যেতে পৌরসভার জরুরি বিজ্ঞপ্তি‌

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে কয়েকদিনের ভারী বর্ষনের প্রভাব পড়েছে স্বাভাবিক জনজীবনে । অপরদিকে টানা বর্ষণে জেলা সদরের পাহাড় ধসের শঙ্কায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী নিম্ন আয়ের জনসাধারণ।

সরেজমিনে দেখা যায় , জেলা সদরের লাঙ্গি পাড়া,ইসলাম পুর,কসাই পাড়া,আমতলী পাড়া,বীর বাহাদুর নগর সহ বেশ কয়েকটি পাহাড় ধস প্রবন এলাকা হিসেবে চিহ্নিত ।এ সব এলাকার পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা উৎকন্ঠায় দিন রাত কাটাচ্ছে।প্রতিবছর পাহাড় ধসের কারণে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়,স্থানীয়দের দাবী এ বিষয়ে কার্যকর ব্যাবস্থা গ্রহণ করবেন উপজেলা পরিষদ।

এদিকে ১৮ই জুন শনিবার সকালে পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পৌর এলাকার পাহাড়ি এলাকায় বসবাসকারী জনসাধারণকে ঝুঁকি না নিয়ে নিরাপদে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণের জন্য বলা হয়েছে।

এ বিষয়ে পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম জানান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর নির্দেশক্রমে ইতিমধ্যে আমরা পাহাড় ধস প্রবন এলাকাতে মাইকিং করে জনসাধারণকে সচেতন করার ব্যাবস্থা গ্রহণ করেছি,উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক সতর্কতা মূলক প্রস্তুতি আমাদের আছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে সতর্কবার্তা প্রদান করা হয়েছে,জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল জানান , গত চার দিনে ১৮ই জুন সকাল পর্যন্ত সর্বোচ্চ ১২০ মিলিমিটার বৃষ্টি পাত রেকর্ড করা হয়েছে,এর পরিমাণ আরো বাড়তে পারে।

আবহাওয়া অফিস আরো জানায়, আগামী ১৯শে জুন পর্যন্ত জেলা সদর ও উপজেলা গুলোতে এ ধরনের থেমে থেমে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এখন ও বৃষ্টি পাতের কারণে কোথাও নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি।তবে ৪৪-৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে।

এদিকে কয়েকদিনের টানা বর্ষনের ফলে কিছুটা ব্যবসায়িক স্থবিরতা নেমে এসেছে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহে।

এ বিষয়ে বান্দরবান হোটেল মোটেল মালিক সমিতির সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলাম জানান, বৃষ্টির দিনে অনান্য সময় ভালো পর্যটকের আনাগোনা থাকে পাহাড় কন্যা বান্দরবানে কিন্তু কয়েকদিনের টানা ভারী বর্ষনের ফলে দেশের কয়েকটি জেলায় বন্যা কবলিত হওয়ায় যাতায়াত ব্যবস্থা ক্ষতি হয়েছে। তাছাড়া অতিমাত্রায় বৃষ্টির কারনে পাহাড়ি রাস্তায়ও দুর্ঘটনা বেশি হয়, এ কারনে জেলায় পর্যটকদের আগমন কিছুটা কমে গেছে।আশা করছি প্রাকৃতিক অবস্থা স্বাভাবিক হলে পুনরায় পর্যটকদের আগমন ঘটবে চাঙ্গা ভাব ফিরে আসবে জেলার পর্যটন শিল্পে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...