বুধবার, ১৩ মে ২০২৬

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, এ অঞ্চলে এখন পর্যন্ত পুলিশের উদ্ধার করা অন্যতম বড় ইয়াবার চালান এটি।

বুধবার (১৩ মে) সকাল আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ (আইসি) আনিসুর রহমানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল অভিযান পরিচালনা করে। এসময় এসআই জুয়েল চৌধুরীসহ পুলিশের সদস্যরা পশ্চিম বোমাংখীল এলাকার বাইকচালক সোহেলের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই জুয়েল চৌধুরী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সোহেল পালিয়ে যায়। তবে তার বাড়ি থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয় সূত্র জানায়, গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মিয়ানমার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবার চালান এনে এসব এলাকায় মজুদ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে
স্থানীয় এক বাসিন্দা বলেন, “গর্জনিয়া এলাকায় মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান হলেও মাদক কারবারিরা নানা কৌশলে সক্রিয় রয়েছে। এত বড় চালান উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।”

এ বিষয়ে রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার হওয়া ইয়াবার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই...

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম তুলে ধরে...

সেনাবাহিনীর সহায়তায় আলীকদমে হাম-রুবেলা টিকাদান

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন মায়ানমার...

লোহাগাড়ায় জমি দখল বিরোধ: চাচাতো ভাইয়ের হামলায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর...

আরও পড়ুন

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ...

সেনাবাহিনীর সহায়তায় আলীকদমে হাম-রুবেলা টিকাদান

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন মায়ানমার সীমান্তবর্তী পাহাড় ভাঙা পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের সার্বিক তত্ত্বাবধান, নিরাপত্তা সহায়তা ও সমন্বয়ে সফলভাবে...