বুধবার, ১২ আগস্ট ২০২৬

৪৫ রানে নেই ৬ উইকেট

ক্রীড়া প্রতিবেদক

পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ইনিংস মেরামতের কাজ করছিলেন তামিম ইকবাল। অ্যান্টিগায় ব্যাট করতে নামা তামিমের ১৯ রান দরকার ছিল টেস্টে ৫ হাজার রান করতে। সেটি করেছেনও দেশ সেরা এই বাঁহাতি ওপেনার।

তামিম একপাশ ধরে রাখলেও অপর প্রান্তে আসা যাওয়ার খেলায় মেতেছিল বাকি ব্যাটাররা। টপ-অর্ডারের তিন ব্যাটারকে সাজঘরে ফিরতে হয় রানের খাতা না খুলেই।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুর ওভারেই সাজঘরে ফিরতে হয় মাহমুদল হাসান জয়কে। কেমার রোচের করা ওভারটির দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। যা তার ছোট্ট ক্যারিয়ারে পঞ্চমবার ডাক।

রোচের দ্বিতীয় ওভারে নাজমুল হোসেন শান্তও রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন বোল্ড হয়ে।

শান্তর পর সদ্য বিদায়ী অধিনায়ক মুমিনুল হক আসেন ব্যাট করতে। নেতৃত্বের চাপ মুক্ত মুমিনলও ব্যর্থ হয়েছেন। প্রস্তুতি ম্যাচে শূন্য আর ৪ রানের পর মূল ম্যাচে এসেও বদলায়নি ভাগ্য। জেয়ডেন সিলসের বলে ব্ল্যাকউডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন শূন্য হাতে।

চতুর্থ উইকেট জুটিতে লিটন দাসকে নিয়ে এগুচ্ছিলেন তামিম। এখানে বাঁধ সাধলেন আলজারি জোসেফ। অনেকটা ওয়াইডের বল খেলতে গিয়ে তামিম ক্যাচ দেন উইকেট রক্ষকের হাতে। ৪৩ বলে ২৯ রান আসে এই বাঁহাতি ওপেনারের ব্যাটে।

তামিমের পর ১২ রান করা লিটন দাসকে ফেরান কাইল মায়ার্স। এরপর নুরুল হাসান সোহানকেও শূন্য রানে ফিরতে হয় মায়ার্সের বলে এলবিডব্লু হয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৬ রান। অপরাজিত আছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...