শনিবার, ১৬ মে ২০২৬

২৪ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ভিকটিমকে উদ্ধার: আটক ১

নিজস্ব প্রতিবেদক

২৪ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে আকবরশাহ এলাকা থেকে অপহৃত ভিকটিম মোঃ আমজাদ হোসেন প্রকাশ রেদোয়ান (২৩) উদ্ধার করেছে র‌্যাব-৭।

এই ঘটনায় জড়িত এক অপহরণকারী গ্রেফতার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৭এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহৃত ভিকটিম মোঃ আমজাদ হোসেন প্রকাশ রেদোয়ান (২৩) পেশায় একজন পুরাতন টায়ার ব্যবসায়ী। পেশাগত কারনে তার আসামীদের সাথে পুরাতন টায়ার ব্যবসার সূত্র ধরে গত ২/৩ মাস পূর্বে কুমিল্লায় পরিচয় হয়। সেই পরিচয়ের সুবাদে গত ৬ জুন আসামী মোবাইল ফোনের মাধ্যমে অপহৃত ভিকটিম আমজাদ হোসেনকে জানায়, তার পরিচিত লোকের কিছু পুরাতন টায়ার আছে তা অল্প দামে নিয়ে দিতে পারবে।

এ বিষয় নিয়ে আসামীর সাথে অপহৃত ভিকটিম আমজাদের প্রায় ০২ দিন যাবৎ কথা হয়। পরবর্তীতে সর্বশেষ গত ৮ জুন সকালে আসামী অপহৃত ভিকটিম আমজাদ হোসেন‘কে ব্যবসায়ে অধিক মুনাফা লাভের প্রলোভন দেখিয়ে কল করে দ্রুত কুমিল্লায় আসতে বলে। সে মোতাবেক অপহৃত ভিকটিম ঢাকা থেকে রওনা হয়ে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এসে পৌছায়। আসামীরা কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড হতে অপহৃত ভিকটিমকে সিএনজি করে নিয়ে অজ্ঞাত একটি বিল্ডিংয়ের দু‘তলায় নিয়ে যায়। সেখানে আসামীদের সাথে মোঃ এমরান হোসেন সজিবসহ আরো অজ্ঞাতনামা ২ জনকে দেখতে পেয়ে ভিকটিমের মনে সন্দেহের সৃষ্টি হয় এবং কৌশলে কিছু কেনার কথা বলে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে আসামী মোঃ এমরান হোসেন সজিব তার পকেট থেকে ধারালো একটি ছুরি বের করে ভিকটিমের গলায় ধরে বলে যে, কথা বললে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করবো বলে হুমকি দেয়। এই পরিস্থিতিতে ভিকটিম ভয়ে চিৎকারের চেষ্ঠা করলে আসামী এমরান ভিকটিমের মুখ গামছা দিয়ে বেধে ফেলে এবং অপর আসামী মামুনসহ অজ্ঞাতরা গলায় ছুরি ধরে রাখে। পরবর্তীতে ভিকটিমকে রুমে নিয়ে আসামী মামুন, এমরানসহ আরো অজ্ঞাত ২ জন হাত-পা লোহার শিকল দিয়ে পেচিয়ে তালাবদ্ধ করে রাখে। সে সময় আসামীরা ভিকটিমের ব্যবহৃত দুটি এ্যান্ড্রুয়েড মোবাইল ফোন, নগদ প্রায় ১৫’শ টাকা ও ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ডসহ মানিব্যাগ ছিনিয়ে নেয়। আসামী মামুন গলায় ছুরি ধরে ভিকটিমের ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম কার্ডের পিন নম্বর নিয়ে নেয়।কোন ক্রমে ঘটনার দিন ভিকটিম তার বাবাকে মোবাইল ফোনে মাধ্যমে জানায় সে অপহরণ হয়েছে এবং অপহরণকারীরা তাকে একটি বিল্ডিংয়ে আটকে রেখেছে। ঐ সময় আসামীরা ভিকটিমের নিকট থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে তার বাবাকে বলে, আপনার ছেলে আমাদের হেফাজতে আছে যদি আপনার ছেলেকে বাঁচাতে চান তাহলে নগদ পাঁচ লক্ষ টাকা নিয়ে আসেন। ছেলেকে বাঁচানোর জন্য ভিকটিমের বাবা তাদের দেয়া শর্তে রাজি হয়ে ঐদিন দুপুরে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় এবং অপহরণকারীরা পথি মধ্যে ভিকটিমের বাবার সাথে মোবাইল ফোনে ঘনঘন যোগাযোগ করতে থাকে ও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে বলে। সর্বশেষ আসামী এমরান ভিকটিমের বাবাকে কল করে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ্ থানাধীন ইস্পাহানি ১নং রেলগেইট সংলগ্ন স্পীড ট্রেক (প্রাঃ) লিমিটেড সিএনজি পাম্পের বিপরীত পাশে ৯ জুন রাত সাড়ে ১০টায় নগদ পাঁচ লাখ টাকা নিয়ে একা আসতে বলে।

উক্ত অপহরণের বিস্তারিত বিষয়টি অপহৃত ভিকটিমের বাবা র‌্যাব-৭কে অবহিত করে গোয়েন্দা কার্যক্রম শুরু করে তারা।

পরবর্তীতে অপহরণকারীদের কথা ও র‌্যাবের পরিকল্পনা মতে ভিকটিমের বাবা কথিত টাকার ব্যাগসহ আসামীদের দেয়া বর্ণিত স্থানে গত ৯ জুন রাত সাড়ে ১০টায় এসে দাড়িয়ে আনুমানিক ৪/৫ মিনিট অপেক্ষা করতেই অপহরণ দলের একজন সদস্য ভিকটিমের বাবাকে আমজাদের বাবা কিনা জিজ্ঞাসা করে।

 

তখন ভিকটিমের বাবা আমজাদের বাবা বলে পরিচয় দেয়া মাত্রই অপহরণকারী তার হাতে থাকা ব্যাগটি নিয়ে দৌড়ে পালানোর চেষ্ঠাকালে র‌্যাব-৭, কে একটি আভিযানিক দল উক্ত অপহরণকারীকে হাতেনাতে বর্ণিত স্থান হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আসামী মোঃ এমরান হোসেন সজিব (২২)।

পরবর্তীতে আটককৃত আসামীকে অপহৃত ভিকটিম আজমাদ হোসেনের কথা জিজ্ঞাসা করলে তখন আসামী জানায় অল্প কিছু দুরেই আড়ালে অপহরনকারী দলের অন্য সদস্যরা ও তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা ২ জন আসামী অপহৃত আমজাদ’কে নিয়ে একটি গাড়িতে অপেক্ষা করছে।

আসামীর দেয়া তথ্যমতে দ্রুত র‌্যাবের টিম আসামীকে নিয়ে বর্ণিত স্থান এবং আশপাশ এলাকা ব্যাপক তল্লাশী অভিযান চালায়।

 

র‌্যাবের সাড়াশি অভিযানের প্রেক্ষিতে ও অপহরনকারী চক্রের ১জন সদস্য গ্রেফতার হওয়ার বিষয়টি আচ করতে পেরে অপহরণকারী দলের অন্যান্য সদস্যরা অপহৃত ভিকটিম আমজাদ হোসেনকে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ্ থানাধীন কর্ণেলহাট, উত্তর কাট্টলী, ডি.টি রোড মেসার্স বাগদাদ ফার্নিচার হাউস এর সামনে ফেলে রেখে পালিয়ে যায়।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ভিত্তিতে ঘটনার সাথে মূল পরিকল্পনাকারী হিসেবে সরাসরি জড়িত থাকার কথা নিজ মুখে অকপটে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিম সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রমের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

লামার ইট ভাটার মাটিবাহী ডাম্পার চাপায় যুবকের মৃত্যু

বান্দরবান জেলার লামা উপজেলায় ইটভাটার মাটি বাহী ডাম্পার গাড়ির চাপায় মো.সাইফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ মে) ভোর রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের...

ঘুমধুমে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এবার উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস...

আলীকদমে হাম ও ডায়রিয়া রোগের লক্ষণে একজনের মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলা-এ হাম ও ডায়রিয়াজনিত জটিলতায় সংপ্রং ম্রো (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়ন-এর ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা ম্রো...