মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আ’লীগ কচুপাতার পানি নয়, চাইলেই ফেলে দেওয়া যাবে: হানিফ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি অনেক চক্রান্ত করেছে।

স্বার্থ হাসিলের জন্য তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে আওয়ামী লীগের বিরুদ্ধে চিঠি পাঠিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ কচুপাতার পানি নয়। চাইলেই ফেলে দেওয়া যাবে না। রাজপথে সংগ্রাম করে জনতার ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।

আজ (৩০ মে) সোমবার মহানগর যুবলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকে যে উন্নয়ন, তা এমনিতে হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যখন সরকার গঠন করা হয়, তখন এদেশে মাথাপিছু আয় কত ছিল তা দেখুন। এখন তা ২ হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে।

অথচ ২০০৯ সালে যখন সরকার গঠন করা হয়, তখন কি ছিল? আমরা জনগণকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করেছি। মানুষ আওয়ামী লীগকে সুযোগ দিয়েছে। পরপর তিনবার আওয়ামী লীগ সরকার গঠন করেছে। এরপরও মানুষ আওয়ামী লীগকে চায়।

মানুষ বিএনপির অপপ্রচার বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, শ্রীলঙ্কার অর্থনীতি দুইটি খাতের ওপর নির্ভর করে। সেগুলো হলো- কৃষি ও পর্যটন। করোনায় তাদের ব্যবসায় ধস নামে। কিন্তু আমাদের অর্থনীতি নির্ভর করে কয়েকটি খাতের ওপর।

এরমধ্যে তৈরি পোশাক খাতের অবদান অনেক। তাই আওয়ামী লীগ সরকার পোশাক খাতকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে। তাই আমাদের রিজার্ভ এখনো পর্যাপ্ত আছে।

এসব আমাদের দেশের সকল জনগণ জানে, বুঝে। তাই বিএনপি যে অপপ্রচার করছে, তা মানুষ বিশ্বাস করে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...