সোমবার, ৩১ আগস্ট ২০২৬

জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশনে

দেশ থেকে দুর্নীতি নির্মূলে রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য : ড. ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, দেশ থেকে দুর্নীতি নিমূলে রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। তিনি বলেন, কোন দেশে সুশাসন নিশ্চিত করতে চাইলে প্রথমেই দুর্নীতি প্রতিরোধে উদ্যোগী হতে হবে। রাষ্ট্র বা প্রতিষ্ঠানে শুদ্ধাচার নিশ্চিত করতে হলে ব্যক্তি ও পরিবার থেকেই তার চর্চা শুর করতে হবে। কোন রাষ্ট্রই শুদ্ধাচার নিশ্চিত করতে পারেনা যতক্ষণ পর্যন্ত সে দেশের সকল নাগরিক ও প্রতিষ্ঠান যাদের দ্বারা পরিচালিত হয় সে ব্যক্তিগুলো যদি শুদ্ধাচার চর্চা না করে।

আজ ১৮ মে চট্টগ্রাম স্টেশন রোডস্থ হোটেল সৈকতে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চট্টগ্রাম আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন এবং সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট গ্রুপ (ইয়েস) ও এ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র সদস্যদের বার্ষিক অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. ইফতেখারুজ্জামান উপরিউক্ত কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন সম্ভব নয়। তিনি বলেন, টিআইবি দেশে দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করার জন্য কাজ করছে। তিনি আরো বলেন, শুদ্ধাচার শুধু সরকারি প্রতিষ্ঠানে নয় বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানেও শুদ্ধাচারের চর্চা করতে হবে।

ড. জামান বলেন, টিআইবি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের মডেল। তরুণদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন করার কাজটি টিআইবি বাংলাদেশে প্রথম শুরু করেছে, যা পৃথিবীর অন্যান্য দেশে অনুসরণের চেষ্টা করছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী টিআইবি’র স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন করতে হলে আগে নিজেকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হতে হবে। নিজের বিবেকের কাছে পরিশুদ্ধ থাকলে তবেই দুর্নীতিবিরোধী এই আন্দোলনে কাজ করা সম্ভব হবে।

তরুণ অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ড. ইফতেখারুজ্জামান বলেন, কোন নেতিবাচক কারণ দ্বারা প্রভাবিত না হয়ে তরুণদেরকে ইতিবাচক উদাহরণ থেকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশে অনেক ইতিবাচক উদাহরণ রয়েছে যা আমাদেরকে লক্ষ্য অর্জনে সঠিক পথ দেখাতে পারে।

সনাক চট্টগ্রামের সভাপতি অ্যাড. আখতার কবির চৌধুরীর সভাপতিত্বে এবং টিআইবি চট্টগ্রাম এর ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক মূল উপস্থাপনা তুলে ধরেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সনাক, চট্টগ্রামের সহ-সভাপতি জেসমিন সুলতানা পারু ও বীর মুক্তিযোদ্ধা এ.এইচ.এম. জিলানী চৌধুরী, সনাক সদস্য প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া, শাহরিয়ার খালেদ, অ্যাড. মুজিবুর রহমান, সঞ্জয় বিশ্বাস, এস.এম ফরহাদ উল্লাহ প্রমুখ। সভায় সনাক, ইয়েস ও ছয়টি এসিজি গ্রুপের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে টিআইবি চট্টগ্রামের এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ তৌহিদুল ইসলাম সনাকের বাৎসরিক কার্যক্রমের সফলতা, চ্যালেঞ্জ, শিখন ও উত্তরণের উপায় সম্পর্কে একটি উপস্থাপনা তুলে ধরেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান ড. ইফতেখারুজ্জামান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...