সোমবার, ৩১ আগস্ট ২০২৬

রাশিয়া হামলার তীব্রতা বাড়াতে পারে, আশঙ্কা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সেনারা তাদের উত্তরপূর্বাঞ্চলে হামলার তীব্রতা বাড়াতে পারে। গত কয়েকদিনে খারকিভে আকস্মিক হামলা চালিয়ে বেশ কয়েকটি গ্রাম দখল করে নিয়েছে রুশ বাহিনী।

অস্ত্র ও সেনা সংকটে ভোগা ইউক্রেনকে আরও চাপে ফেলতে রুশ সেনারা সামনের দিকে এগিয়ে আসতে পারে আশঙ্কা করা হচ্ছে।

জেলেনস্কি স্বীকার করেছেন সেনাদের মধ্যে মনোবলের ঘাটতি রয়েছে। তিনি জানিয়েছেন, কয়েকটি ব্রিগেডে এখন কোনো সেনাই নেই।

বার্তাসংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি আরও জানিয়েছেন, তারা যুদ্ধবিমানের সংকটে রয়েছেন। তিনি পশ্চিমাদের প্রতি নতুন করে আহ্বান জানিয়েছেন, তাদের যেন দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হয়

তিনি বলেছেন, “ইউক্রেনকে রক্ষায় যা প্রয়োজন তার মাত্র ২৫ শতাংশ রয়েছে আমাদের। আকাশে যেন রাশিয়ার আধিপত্য না থাকে সেজন্য আমাদের ১২০ থেকে ১৩০টি আধুনিক বিমান প্রয়োজন।”

যুক্তরাষ্ট্র কয়েকদিন আগে ইউক্রেনকে নতুন করে আরও ৬১ বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র দিতে সম্মত হয়েছে। আশা করা হচ্ছে, নতুন প্যাকেজের অস্ত্র কয়েকদিনের মধ্যে ইউক্রেনে চলে আসবে।

সেনা সংকটের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, “অনেক ব্রিগেড রয়েছে, যেগুলোর বেশিরভাগ এখন খালি। আমাদের আরও সেনা প্রয়োজন। যেন যারা এখন যুদ্ধ করছে তারা সাধারণ বিশ্রামের সুযোগ পায়। এটি করলে তাদের মনোবল বাড়বে।”

ইউক্রেনে তরুণদের সেনাবাহিনীতে যুক্ত করার যে নতুন আইন করা হয়েছে সেটি আজ শনিবার (১৮ মে) থেকে কার্যকর হয়েছে। এরমাধ্যমে এখন থেকে ২৭ বছরের বদলে ২৫ বছর হলেই ইউক্রেনীয় তরুণদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হবে।

সূত্র: বিবিসি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...