বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

আনোয়ারায় সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী কাজী মোজাম্মেল এর মতবিনিময় 

মোহাম্মদ রিয়াদ হোসেন :

আগামী ২৯ মে তৃতীয় ধাপের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে প্রতিদ্ন্ধীতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক। নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণ প্রচরনায় নিজের নেতাকর্মীদের নানাভাবে হুমকি ও নির্বাচিত হলে নিজের পরিকল্পনা নিয়ে আনোয়ারার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের  সাথে এক মতবিনিময় সভা করেন।

শনিবার (১৮ মে) বিকাল ৪টায় আনোয়ারা চাতরী চৌমুহনীস্থ আল আরাফাহ ইসলামী ব্যাংক ভবনে তার অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোজাম্মেল হক বলেন, জনগণ দীর্ঘদিন নির্বাচন বিমুখী ছিলো। এবার জনগন ভোট দেওয়ার অপেক্ষায়। জনগণকে সাথে নিয়ে নির্বাচনী মাঠে থাকবো। সুষ্ঠু ভোট হলে জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবে বলে আশা রাখি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশে বজায় রাখতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। আপনারা জনগণের পক্ষে কথা বলুন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন।

তিনি আরো বলেন, উন্নয়ন মূলক যে বাজেট ও প্রকল্প গুলো আছে সেগুলো যদি সঠিক ভাবে করা হয় । আনোয়ারা এক দিন মডেল উপজেলায় পরিণত হবে। নানাভাবে আমার নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। মানুষ সচেতন মানুষ দুর্বৃত্তয়ন ও দুর্নীতি থেকে পরিত্রাণ চাই। আমি যদি নির্বাচিত হই তাহলে আমার প্রথম কাজ সরকারি বরাদ্দ সঠিকভাবে ব্যয় করা ও পরিকল্পিতভাবে উন্নয়নের কাজ করা। এর বাইরে প্রশাসনের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকা। একটি সত্যিকারের স্মার্ট আনোয়ারা নির্মাণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...