শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন

শেষ মুহূর্তে প্রচারনায় মুখরিত কাপ্তাইয়ের বিভিন্ন জনপদ 

প্রস্তুত ২৪ টি ভোট কেন্দ্র

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

আগামী ২১ মে কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তে  প্রচার প্রচারনায় জমে উঠেছে কাপ্তাইয়ের বিভিন্ন জনপদ। জয়ের জন্য মরিয়া হয়ে ছুটছেন তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী, ৩ ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। শুধুমাত্র প্রার্থীরা নন, তাদের সহধর্মিণীরাও ভোটারদের দোয়ারে দোয়ারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

এদিকে গতকাল শনিবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত এই প্রতিবেদক কাপ্তাইয়ের রাইখালী, চন্দ্রঘোনা এবং ওয়াগ্গা ইউনিয়নে গিয়ে দেখতে পান দলের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীরা উঠান বৈঠক এবং ভোটারদের দোয়ারে দোয়ারে ছুটে যাচ্ছেন ।

ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী সুব্রত বিকাশ তনচংগ্যা গতকাল  রাইখালী ইউনিয়ন এর ফুলতলি এলাকা সহ বিভিন্ন জায়গায়  গণসংযোগ করেন। এদিকে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী চিৎমরম এবং শিলছড়ি মহাজন পাড়ায় গণসংযোগ করেন। এদিকে অপর চেয়ারম্যান প্রার্থী দোয়াত কলম নিয়ে মো: নাছির উদ্দীন ওয়াগ্গা ইউনিয়নে গণসংযোগ করেন। এদিকে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

কাপ্তাই উপজেলা নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ এবং সুষ্ঠু করতে

প্রতিটি ইউনিয়ন এ একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ আনসার মোতায়েন এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি টহল থাকবে।

কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন,  ভোট গ্রহনের জন্য উপজেলার ৫ টি ইউনিয়নে ২৪ টি ভোট কেন্দ্র সম্পন্নরুপে প্রস্তুত রয়েছে। তিনি আরোও বলেন, কাপ্তাই উপজেলায় মোট ভোটার ৪৯ হাজার ৫ শত ২৮ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ২৮ জন এবং মহিলা ভোটার ২৩ হাজার ৫ শত জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...