রবিবার, ১৭ মে ২০২৬

করোনা প্রতিরোধে সরকারের সাথে ব্যক্তি-প্রতিষ্ঠানকে একাত্ম হতে হবে: আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনা মহামারির কারণে পৃথিবীতে কোটি মানুষের প্রাণহানি ঘটেছে। বাংলাদেশেও লক্ষাধিক মানুষ আক্রান্ত এবং হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে।

বর্তমান সময়ে করোনা আরো ভয়াবহ ধরণে সংক্রমণ ছড়াচ্ছে। এই ক্রান্তি সময়ে জরুরি সেবা দিয়ে মানুষের জীবন বাঁচাতে দেশের লাখো সম্মুখ সারির যোদ্ধারা আত্মনিয়োগ করেছেন। বাংলাদেশ সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথম থেকেই নিরলস কাজ করে যাচ্ছে।

দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন,বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে ত্রাণ ও আর্থিক সহায়তাসহ নানামুখী উদ্যোগ বাস্তবায়নে সরকারের এই প্রচেষ্টা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছে। করোনা প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি-প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে।

সরকারের হাতকে শক্তিশালী করতে এসব ব্যক্তি-প্রতিষ্ঠান সরকারের সহায়ক শক্তি হয়ে উঠেছে। জনমানুষের সেবা ও সুরক্ষা নিশ্চিতে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং’র মানবিক অংশগ্রহণ সেই সহায়তায় নতুন শক্তি হয়ে যুক্ত হয়েছে।

এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। করোনা প্রতিরোধের এই যুদ্ধে জয়ী হতে হলে সরকারের সাথে ব্যক্তি-প্রতিষ্ঠানকে এভাবে একাত্মতা ঘোষণা করতে হবে।

আজ (৭ জুলাই) বুধবার হালিশহরস্থ আল মানাহিল ওয়েলফেয়ার হাসপাতালে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং’র উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে তিনি রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং’র পক্ষ থেকে আল মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল বিন জমির উদ্দিনের হাতে মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাবস, স্যানিটাইজারসহ মোট ৩ হাজার করোনা সুরক্ষা সামগ্রী তুলে দেন।

এসময় রোটারি জেলা ৩২৮২’র লেফটেনেন্ট গভর্নর মোহাম্মদ শাহজাহান , ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং প্রেসিডেন্ট প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম, সেক্রেটারী মোহাম্মদ সালাহউদ্দিন, আইপিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট জামাল শিকদার, কামরুন নাহার উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে অগ্নিকাণ্ডে ৫০টি দোকানপাট ও বসতঘর ক্ষতিগ্রস্ত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাঘমারা বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়...

ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক...

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

আরও পড়ুন

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেছেন তিন প্রতিমন্ত্রী।শনিবার (১৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে এবং চলমান কার্যক্রম সফল হলে আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর ৮০ থেকে ৯০ শতাংশ জলাবদ্ধতা কমে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে বেসরকারি...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...