রবিবার, ৯ আগস্ট ২০২৬

৩৭তম ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন অনুষ্ঠিত হবে নভেম্বরে

দেশে প্রথমবারের মতো ৩৭তম ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন অনুষ্ঠিত হবে আগামী নভেম্বর মাসেই। একই সাথে দেশের পোশাক খাতকে আরও ব্যান্ডিং করতে সপ্তাহব্যাপী মেইড ইন বাংলাদেশ উইক পালনের পাশাপাশি ১২ থেকে ১৮ নভেম্বর ঢাকায় ৩৭তম আইএএফ ফ্যাশন কনভেশন, ৩৭তম ঢাকা অ্যাপারেল সামিট, ঢাকা অ্যাপারেল এক্সপজিশন, ডেনিম এক্সোসহ বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হবে।

শনিবার ১৪ মে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এসকল তথ্য জানান। ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশন (আইএএফ), বিজিএমইএ ও বিকেএমইএ এর যৌথ উদ্যোগে উক্ত ওয়ার্ল্ড ফ্যাশন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ১২-১৮ নভেম্বর সপ্তাহব্যাপী মেইড ইন বাংলাদেশ উইক নামের প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। সপ্তাহব্যাপী এই আয়োজনে থাকবে ৩৭ তম আইএএফ ফ্যাশন কনভেশন, ৩৭ তম ঢাকা অ্যাপারেল সামিট, ঢাকা অ্যাপারেল এক্সপজিশন, ডেনিম এক্সো, এওয়ার্ড সিরেমনিস লাইক- জিআইজি দ্যা সাসটেইনেবল লিডারশিপ (টিএসএল) এওয়ার্ড, সাসটেইনবেল ফ্যাশন এওয়ার্ড এন্ড ফ্যাশন ফটোগ্রাফি এওয়ার্ড, ফ্যাশন ও কালচারাল ফেস্টিভ্যাল, গ্লোবাল লাউঞ্চিং অব বিজিএমইএ ইনোভেশন সেন্টার। বিগত দুই বছরে দেশে ও দেশের বাইরে আমরা কোনো মেলা বা এক্সিবিশন করতে পারিনি। আমাদের যে সক্ষমতা এই আয়োজনের মাধ্যমে আমরা তা তুলে ধরব। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে একদিকে যেমন জ্বালানি তেলসহ খাদ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ইউরোপসহ বিশ্বের বেশ কিছু দেশে অর্থনৈতিক মন্দার আশঙ্কাও বাড়ছে। এর পাশাপাশি সমগ্র বিশ্বে মূল্যস্ফীতি ভয়াবহভাবে বাড়ছে, যা আন্তর্জাতিক বাজারে পোশাকের চাহিদা ও ক্রয়ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। বিষয়টি আমাদের উদ্যোক্তাদের জন্য একটি দুশ্চিন্তার কারণ। আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার আনুষ্ঠানিক ঘোষণা এন্টওয়ার্পের ৩৬তম কনভেনশনের সমাপনী অনুষ্ঠানে দেওয়া হয়েছে। আইএএফের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩৭তম আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন আয়োজন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আমরা ইতোপূর্বে ২০১৪ এবং ২০১৭ সালে দুইবার ঢাকা অ্যাপারেল সামিট আয়োজন করেছি। এ বছরেও আমরা ঢাকা অ্যাপারেল সামিটের আয়োজন করতে যাচ্ছি। এটিও আমাদের মেইড ইন বাংলাদেশ উইক এর একটি অংশ।

৩৭তম ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আয়োজকরা জানান, তিন বছর আগে দেশে ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে দেশের পোশাকখাত সংশ্লিষ্টরা এই আয়োজন করতে চেয়েছিলেন। গত বছরের নভেম্বরে করোনা থাকায় সেই বছরও এই আয়োজন করা যায়নি। এছাড়া যেহেতু আন্তর্জাতিক সংগঠনের আয়োজনে এই কনভেনশন তাই এই আয়োজন কিছুটা বিলম্ব হয়েছে।

আইএএফের সেক্রেটারি ম্যাথিজস ক্রিয়েটি বলেন, ৩৭তম ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশনে ১০০ থেকে ১৫০ বায়ার কিংবা বায়ার প্রতিষ্ঠান অংশ নেবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

চট্টগ্রামে ‘গুলশান’ সিনেমার মহরত অনুষ্ঠিত

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো এলএডি প্রোডাকশন হাউজের দ্বিতীয় প্রযোজনা ‘গুলশান’ সিনেমার মহরত। শুক্রবার (১৬ মে) বিকেলে নগরীর জামালখান এলাকার চিটাগাং সিনিয়র্স ক্লাব মিলনায়তনে এই আয়োজন...

স্বাস্থ্য খাত সংস্কারে কমিশন করেছে সরকার

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদকে প্রধান করে স্বাস্থ্য খাত সংস্কারে ১২ সদস্য বিশিষ্ট কমিশন গঠন করেছে সরকার।মন্ত্রি পরিষদ বিভাগ রোববার এ সংক্রান্ত...

ফটিকছড়িতে ৭ ড্রেজার মেশিন ধ্বংস

ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নে এ যাবত কালের সবচেয়ে বড় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত...