বুধবার, ১০ জুন ২০২৬

স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধির আহ্বান মেয়র শাহাদাত হোসেনের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “স্বাস্থ্যখাতে বরাদ্দকৃত বাজেট অত্যন্ত কম, যা দেশের দরিদ্র জনগোষ্ঠীর প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।”

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার ১২ মার্চ চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন প্রফেসর এম এ ফয়েজ, ডা. খুরশিদ জামিল চৌধুরী, ডা. জসিমউদ্দীন, ডা. তমিজউদ্দীন মানিক, প্রফেসর এহতেশামুল হক, এ টি এম রেজাউল করিম, ডা. আবু নাসেরসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. তসলিম উদ্দিন ও ডা. সরোয়ার আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন চট্টগ্রাম শাখার আহ্বায়ক প্রফেসর মো. জসিমউদ্দীন।

তিনি উল্লেখ করেন যে ২০২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে ৪১,৪০৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছরের ৩৮,০৫১ কোটি টাকা থেকে কিছুটা বেশি হলেও মোট দেশজ উৎপাদনের মাত্র ২.৬৩ শতাংশ। অথচ বিশ্বব্যাপী গড় ১১% বরাদ্দ করা হয় স্বাস্থ্য খাতে, যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি।

মেয়র আরও বলেন, “সরকারি হাসপাতালে ডাক্তার কম, রোগীর চাপ বেশি। অনেক ক্ষেত্রেই জনগণ সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে প্রত্যাশিত সেবা পায় না। বাজেটের সঠিক ব্যবহার না হওয়ায় চিকিৎসা ব্যবস্থার কাঠামোগত উন্নয়ন সম্ভব হচ্ছে না।” তিনি স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি বাজেটের সঠিক বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বিশেষজ্ঞদের মতামত তুলে ধরে তিনি বলেন, বাজেট বাড়লেও খরচের সক্ষমতা না থাকায় অর্থ ব্যয় করতে না পারা, দুর্নীতি এবং অদক্ষ ব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য খাত কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারছে না।

অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বাস্থ্য খাতের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে মেয়র বলেন, “দেশের অর্থনৈতিক উন্নতি নির্ভর করে কর্মক্ষম জনগোষ্ঠীর ওপর, যা তাদের সুস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত। স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় বিনিয়োগ না করলে জনগণের উৎপাদনশীলতা কমে যাবে, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।”

তিনি স্বাস্থ্য খাতের বাজেট আরও বাড়িয়ে চিকিৎসকদের সমস্যা সমাধানের আহ্বান জানান এবং সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...

স্যাটেলাইট ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ : প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, স্যাটেলাইট ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ কেন্দ্র দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীল...

পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু

পাবনায় স্কুলছাত্রী রিয়া খাতুন হত্যার জেরে প্রধান আসামি নাঈমের বাড়িতে বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে দগ্ধ আরও তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক...