বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

পুরুষদের মারধর করেন তাই বিয়ে হচ্ছে না, জানালেন কঙ্গনা

বিনোদন ডেস্ক

বলিউডে এলিজেবল ব্যাচেলর বলতে যদি সালমান খানের নাম সামনে এলেও অবিবাহিত হিসেবে কঙ্গনার রানাউতের প্রসঙ্গও টানা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছিলেন ‘কন্ট্রোভার্সি কুইন’। তার জবাব, লোকে গুজব রটিয়েছে যে, আমি নাকি ছেলেদের মারধর করি। এই জন্য তো আমাকে কেউ বিঙঠয়েই করবে না!

সদ্য ‘ধাকড়’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। সেখানে কঙ্গনার ক্ষুরধার অ্যাকশন দৃশ্যের ঝলকও মিলেছে। সেই সিনেমার প্রচারের জন্যই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই বিয়ে নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।

কঙ্গনা যখনই পুরুষদের তার মারধর করার গুজবের কথা বলেন, তড়িঘড়ি মাঝখানে ফুট কাটেন ‘ধাকড়’ সহ-অভিনেতা অর্জুন রামপাল। যাকে কিনা এই ছবিতে খলচরিত্রে দেখা গিয়েছে। রসিকতা করে অর্জুনের মন্তব্য, যে-ই কঙ্গনাকে বিয়ের সিদ্ধান্ত নিন না কেন, একটু ভেবেচিন্তে নেবেন। তার প্রশংসা করে অর্জুন বলেন, কঙ্গনা ভীষণই মিষ্টি, যত্নশীল ও ঈশ্বরভীরু মানুষ।

পাশাপাশি কঙ্গনা রানাউত ইন্ডাস্ট্রির তথাকথিত বন্ধুদের নিয়েও মুখ খোলেন। বলেন, আমি যেভাবে অন্যের ছবি রিলিজের আগে সমর্থন করি বা উৎসাহ দিই, সেটা কেউ আমার জন্য করেন না। এখন অবশ্য যদিও সেসব নিয়ে আর ভাবি না।

তিনি জানান, অর্পিতা-আয়ুষের ঈদের পার্টিতে যখন গিয়েছিলেন, সেদিন নাকি সবার মুখেমুখে ‘ধাকড়’-এর কথাই চলছিল। তার মন্তব্য, ট্রেলার যদি সবার এতটাই ভাল লাগে, তাহলে প্রকাশ্যেই প্রশংসা করতে পারেন। এতে লুকনোর কি আছে?

এরপরই কঙ্গনা যোগ করেন, ‘মণিকর্ণিকা’ যখন রিলিজ করল তখন সবাইকে ব্যক্তিগতভাবে ফোন করে পাশে থাকার আবেদন জানিয়েছিলাম। এমনকি আমির খানকেও বলেছিলাম যে- তুমি তো ‘পিকে’, ‘দঙ্গল’-এর প্রচারের সময় আমাকে ডেকেছিলে, তো আমার ছবি নিয়েও কথা বলো… এসব নিয়ে এখন আর ভাবি না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...