শনিবার, ২২ আগস্ট ২০২৬

আমি কাউকে ইউনিভার্সিটিতে ট্রিট দিইনি-সানজিদা

আমি কাউকে ইউনিভার্সিটিতে ট্রিট দিইনি, কখনো কারও খাবারের বিল দিইনি, কাউকে খাওয়াইনি।এজন্য কেউ কেউ আমাকে সরাসরি খোঁচাও দিয়েছে।

অথচ, তখন স্টেশন পর্যন্ত যেতে গাড়ি নেয়া লাগতো না বলে আব্বু প্রতিদিন ১০টাকা দিতো। সেই সকাল ৭টা/৮টার ট্রেনে ভার্সিটি গিয়ে বিকাল ৪টার ট্রেনে বাসায় ফিরতাম। আর এই টাকা দিয়ে আমি নাশতা করতাম।

একবছর টিউশন করে, সে টাকা জমিয়ে পরের বছর আবার ভর্তি পরীক্ষা দিয়ে আবার অন্য একটা ডিপার্টমেন্টে ভর্তি হই। মাইগ্রেশন ছাড়া পুরো টাকাটা নিজের টিউশনের টাকা ছিলো।
সেকেন্ড ইয়ারে যখন চাকরিতে জয়েন করি, বেতন ছিলো ৩ হাজার। সেই টাকা থেকেও বাসায় ১/দেড় হাজার টাকা দিতাম। বাকি টাকায় গাড়ি ভাড়া+আমার নাশতার খরচ চলতো।
এসব কিছু কাউকে এত ভেঙ্গে বলতে পারতাম না। তাই তাদের খোঁচা নীরবে সহ্য করতাম।
আমি এখনো পারি না। কাউকে ট্রিট দেয়ার সামর্থ্য

আমার নেই। কিন্তু এ কথা কাউকে বুঝিয়ে বলা সম্ভব না। কারণ, তারা ভাবে, তাদের যেমন বাবার টাকা আছে, আমিও বাবার টাকায় চলি।
আমার বাবা প্রায়ই বাসায় ফিরতেন নিজে পায়ে হেঁটে। বেচে যাওয়া গাড়ি ভাড়া থেকে আমাদের হাতখরচ দিতেন। নিজে তার অধস্তনদের সাথে হাত লাগিয়ে কাজ করতেন। তাতে একজন মজুরের সমান মজুরীটা পেতেন। আর তাতে সে দিনের বাজার করতেন।
বাবার টাকা দিয়ে যতদিন চলেছি, তখনও আমার সামর্থ্য ছিলো না। এখনো নেই। বরং মনে হয়, কাউকে ট্রিট দেয়ার চেয়ে একটা মানুষকে সাহায্য করলে সেই টাকাটার যথার্থ ব্যবহার হবে।

যার টাকার পূর্ণ ব্যবহার করতে হয়, সে ই জানে টাকার আসল দাম কোথায়। কেউ যদি আমাকে কৃপণও বলে, আমার তাতে কিছু যায় আসে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী সমাবেশ ও পুনর্মিলনী ১৭-১৮ জানুয়ারি

চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে দুই দিনব্যাপী প্রাক্তন ছাত্র-ছাত্রী সমাবেশ ও পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে প্রাক্তন...

মার্শাল আর্ট : বাংলাদেশের ইতিহাসে ওস্তাদ জাহাঙ্গীর আলম একটি অধ্যায়

ছোটবেলা থেকে মার্শাল আর্টের প্রতি খুব আগ্রহ ছিলো মনে। বুকে আশা আর স্বপ্ন নিয়ে বেড়ে উঠতে লাগলো জীবন। একটা সময় নিজেকে তৈরি করার লক্ষ্য...

২০২০ সাল থেকেই ইসলামী আন্দোলনের সাথে সক্রিয় ভাবে সম্পৃক্ত আছি

রাঙামাটি জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদার বলেছেন, ২০২০ সালের আগেই জাতীয় পার্টি থেকে পদত্যাগের পর জাতীয় পার্টির সাথে তার আর কোনো...

রাক্ষুসে রাত—২৯শে এপ্রিল

অনেকের কাছে এই রাতটা আসে বছরে একবার। কিন্তু আমার কাছে? আমার নির্ঘুম চোখে এই রাত বারবার ফিরে আসে রাক্ষসীর থাবার মতো। যেন এক ভয়াবহ...