শনিবার, ২২ আগস্ট ২০২৬

একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক মা-বাবা

মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার

একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মাদ্রাসা ছাত্র আরমান হোসেন মাহিনের বাবা-মা। মা সাহানারা ছেলের শোকে বারবার মূর্ছার যাচ্ছেন। যখনই জ্ঞান ফিরছে তখনই ‘আমারে কে মা ডাকবে আর? ওরে মাহিন…আমাকে আর কে মা ডাকবে বাবা ’ বলে চিৎকার দিয়ে আবার জ্ঞান হারাচ্ছেন।

মাহিনের বাবা আব্বাস উদ্দীন নির্বাক, একটানা তার চোখ দিয়ে পানি ঝড়ছে প্রতিবেশী, আত্মীয়স্বজন, সহপাঠী কেউই চোখের পানি ধরে রাখতে পারছেন না।

এক মাসের মধ্যে আমার ছেলেকে মেরে ফেলছে, এটার বিচার চাই। আমার ছেলেকে ৫ বছরে চারটি হেফজখানায় ভর্তি করে কুরআনের হাফেজ বানিয়েছি ওরা মারে নাই। আর এরা এক মাসের মধ্যে আমার ছেলেকে মেরে ফেলছে। আমার ছেলের কোনো সমস্যা থাকলে আমাদের ডেকে বলতে পারত? কেন ওরা আমার ছেলেকে বিনাদোষে মেরে ফেলল আমি সেটার বিচার চাই। কান্নাজনিত কণ্ঠে এইসব কথা বলছিল মৃত মাদ্রাসা শিক্ষার্থীর মা সাহানারা।

জানা যায়, মাদ্রাসা ছাত্র আরমান হোসেন মাহিন আজ থেকে ছয় মাস আগে কুরআনের হাফেজ হয়েছিল। বাড়িতে থাকলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তার কারণেই কুরআন চর্চাটা ভালোভাবে করতে পরিবার দুই মাস আগে মাদরাসা আলী বিন আবী তালিবে (রা.) মাসে ৪ হাজার টাকার খরচের বিনিময়ে ভর্তি করিয়েছিলেন।

সামনে রমজান মাসে নগরীর বন্দরটিলা এলাকার একটি মসজিদে জীবনের প্রথম তারাবির নামাজ পড়ানোর কথা ছিল আরমানের কিন্তু মৃত্যু তার সেই স্বপ্নকে বাস্তব হতে দিল না।

এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান বলেন, সকাল সাড়ে ৯টায় খবর পেয়ে মাদরাসা প্রাঙ্গণ থেকে ছেলেটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হাত-পা ভাঙা ছিল। সিসিটিভি ফুটেজে ওই ছেলেকে সকালে সিঁড়ির ওপরের দিকে উঠতে দেখা গেছে।

তিনি আরও বলেন, মাদরাসার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার পিলখানা এলাকার আলী বিন আবী তালিব মাদ্রাসার ভেতর থেকে মো. আরমান হোসেন মাহিন (১০) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আরমান পাঁচলাইশের মির্জাপুল এলাকার আব্বাস উদ্দিন ও সাহানারার একমাত্র ছেলে।

এর আগে গত শনিবার চট্টগ্রামের বোয়ালখালীতে শাহ্ অছিয়র রহমান মাদ্রাসা থেকে মোহাম্মদ ইফতেখার মালিকুল মাশফি (৭) নামের আরেক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছিল পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট)...