শনিবার, ২২ আগস্ট ২০২৬

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট পারভেজ তালুকদার

২০২০ সাল থেকেই ইসলামী আন্দোলনের সাথে সক্রিয় ভাবে সম্পৃক্ত আছি

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

রাঙামাটি জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদার বলেছেন, ২০২০ সালের আগেই জাতীয় পার্টি থেকে পদত্যাগের পর জাতীয় পার্টির সাথে তার আর কোনো সম্পর্ক নেই। ২০২০ সালের জানুয়ারি মাসে চট্টগ্রামের এক মাহফিলে পীরসাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের হাতে বায়য়াত নিয়ে তার মুরিদ হয়েছি। তখন হতেই ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সক্রিয়ভাবে কাজ করছি।

গত ৩ মে রাঙামাটি জেলা সদরের কাঁঠালতলীস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট পারভেজ তালুকদার এসব কথা বলেন।
অ্যাডভোকেট পারভেজ তালুকদার আরও বলেন, ২০২০ সাল থেকে ইসলামী আন্দোলনের সাথে সার্বক্ষণিক সক্রিয় থেকে ২০২৩-২৪ সেশনে রাঙামাটি জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়াও বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ হিসেবেও দায়িত্ব পালন করছেন বলেও জানান।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট পারভেজ তালুকদার আরো জানান, তিন ২০২০ সালের আগে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন এবং রাঙামাটি জেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০১৮ সালে জাতীয় পার্টির মনোনয়নে লাঙ্গল প্রতীকে ২৯৯-রাঙামাটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু করোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তার মধ্যে একটি আমূল পরিবর্তন ঘটে। এর কিছুদিন পর ২০২০ সালে তিনি চরমোনাই পীর ছাহেবের হাত ধরে ইসলামী আন্দোলনে যোগদান করেন। এরপর থেকে জাতীয় পার্টির সাথে তার আর কোন সম্পৃক্ততা নেই।

তিনি জোর দিয়ে বলেন, সে সময়েই তিনি জাতীয় পার্টি হতে পদত্যাগ করেন এবং সেটা ঘোষণা দেন কিন্তু বিশেষ পরিস্থিতিতে তিনি আজ আবারও সাংবাদিক সম্মেলন করে জাতীয় পার্টির সাথে তার সম্পর্ক ছিন্ন করার বিষয়টি পরিস্কার করেন।

তিনি বলেন, ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব ইসলামের খেদমতে ইসলামী আন্দোলনের সাথে থেকে নিজেকে প্রতিনিয়ত নিয়োজিত রাখব।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাঙামাটি জেলার জয়েন্ট সেক্রেটারী মুফতি আবদুল মান্নান, এসিস্ট্যান্ট সেক্রেটারী আবদুস সবুর, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মুসা।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...