রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

গোপনে বিয়ে: মুখ খুললেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক

গত বছরের ডিসেম্বর মাসে শোবিজ অঙ্গনে গুঞ্জন উঠেছিল, নতুন করে প্রেমে পড়েছেন শবনম ফারিয়া। প্রেমিকের সঙ্গে তিনি বেশ কিছুদিন আগে কক্সবাজার ও সেন্টমার্টিন ঘুরে এসেছেন। পরে সেই গুঞ্জনেরই সত্যতা মিলে তার সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে ঢুঁ মেরে।

এ বছরের ভালোবাসা দিবসেও বেশ কিছু ছবিসহ প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে বন্দি হয়ে ভিডিও দিয়েছিলেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া সেই শর্টভিডিওতে দেখা গিয়েছিল, সমুদ্র সৈকতে পা ভিজিয়ে একে-অন্যকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন ফারিয়া ও তার প্রেমিক। অবশ্য দু’জন সমুদ্রের দিকে তাকানো বিধায় প্রেমিকের চেহারা বোঝা যায়নি।

যদিও তখন প্রেমের বিষয়ে স্বীকার করেননি। এরপর মাস খানেক আগে বিয়ের গুঞ্জন উঠে ফের বিয়ে করেছেন শবনম ফারিয়া। তবে নিজ মুখে স্বীকার না করায় বিয়ের ব্যাপারটি গোপন থেকে যায়।

কিন্তু মিডিয়ার পাড়ায় রটে যায় শবনম ফারিয়া বিয়ে করেছেন। তবে বরের ছবি কিংবা কোন তথ্যই ফারিয়ার কাছ থেকে পাওয়া যাচ্ছিল না। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ঘেটেও ছবি মেলেনি এতদিন ধরে।

কিন্তু সূত্র থেকে জানা যায়, একান্ত গোপনে, পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা হয়ছে শবনম ফারিয়ার। এরপর থেকে চুপিসারে সংসার চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী।

অবশেষে শবনম ফারিয়ার নতুন স্বামীর ছবি পাওয়া গেল। তিনি নিজেই পারিবারিক আয়োজনে তোলা সেই ছবি শেয়ার করেছেন। ঈদ উপলক্ষে তাদের পরিবারের সবাই এক হয়েছেন। সেখানে সবার সঙ্গে ক্যামেরাবন্দি হন ফারিয়ার স্বামীও।

এসব তথ্য গণমাধ্যমে খবর প্রকাশের পরপরই সবাই জানতে পারেন শবনম ফারিয়া আবারও বিয়ে করেছেন। বরের নাম জাহিন। তিনি বিদেশে লেখাপড়া শেষ করে এখন দেশেই থাকছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রীর ফুপু জেসমিন সুলতানা।

শবনম ফারিয়ার ফুপু জানান, ‘দুই মাস আগে বিয়ে হয়েছে তার। পারিবারিকভাবে, ছোট আয়োজনে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। আমাদের বাসায় ছিল পারিবারিক আয়োজন। শিগগিরই হবে বিবাহোত্তর সংবর্ধনা।’

এদিকে বিয়ের ব্যাপারে মুখ খুলতে এখনও নারাজ শবনম ফারিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এ নিয়ে মন্তব্য করতে চাই না। যেহেতু আমার বক্তব্য ছাড়াই অনেকে নিউজ করে ফেলেছে, আমার আর কিছু বলার নেই। আমি যখন আপনাদের দাওয়াত দিতে পারবো তখনই এ বিয়ে নিয়ে কথা বলবো।’

প্রসঙ্গত, জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন। ধুমধাম করে বিয়ে করলেও সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা নিজেদের ভিন্ন পথ বেছে নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

রবিরশ্মি’র “প্রেমে ধন্য কর” শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা

রবিরশ্মি, চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল...