সোমবার, ২৭ জুলাই ২০২৬

শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। যে দলে নেই দলে কোনো চমক। নেই পেসার তাসকিন আহমেদ, সাদমান ইসলাম ও আবু জায়েদ রাহীও। তবে এক সিরিজ পরই টেস্ট দলে ফিরলেন অভিজ্ঞ সাকিব আল হাসান।

আগামী ১৫ মে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরজ খেলবে বাংলাদেশ দল। যা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। আর সেই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করা হয়েছে।

মূলত ইনজুরির কারণেই এই টেস্ট দলে নেই পেসার তাসকিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টের দ্বিতীয় দিন কাঁধে ব্যথা পান এ পেসার। ওই ইনিংসে পরে বোলিং করলেও পরবর্তীতে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় তাসকিনকে। গুঞ্জন রয়েছে, চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাঠানো হতে পারে এই পেসারকে।

তাসকিনের পরিবর্তে টেস্ট দলে ডাক পেয়েছেন রেজাউর রহমান রাজা। অবশ্য এই প্রথম ডাক পাননি তিনি। এর আগেও টেস্ট দলে ডাক পড়েছিল তার। তাছাড়াও টেস্ট দল থেকে বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম।

বিগত সময়ে ব্যাট হাতে রানের দেখা পাননি এই তরুণ ওপেনার। আর পেসারদের মধ্যে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন আবু জায়েদ রাহী। শরিফুলের টেস্ট খেলা এখনও ঝুলছে ফিটনেস টেস্টের ওপর। ফিটনেস টেস্ট উৎরাতে পারলেই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দেখা যাবে তাকে।

বাংলাদেশের ১৬ সদস্যের দল
মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসাইন, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...