বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

প্রধানমন্ত্রী ও মেয়রের কাছে স্থায়ী কবর চাইলেন রুবেলের স্ত্রী

স্পোর্টস ডেস্ক

ক্রিকেট মাঠের নায়ক, ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন জীবন যুদ্ধে। গত তিন বছর প্রতিটা দিন তার কেটেছে লড়াই করে। তিনি মোশাররফ হোসেন রুবেল। গত ১৯ এপ্রিল জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার ব্রেন টিউমারে মারা যান মাত্র ৪০ বছর বয়সে। মৃত্যুর পর এই ক্রিকেটারের শেষ আশ্রয়স্থল হয় বনানী কবরস্থান। যেখানে অস্থায়ী ভিত্তিতে কবরের জায়গা পেয়েছেন রুবেল। দুই বছর পর তার জায়গায় অন্য কেউ আশ্রয় করে নেবেন এই কবরে।

মোশাররফ রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রুপা চাননা স্বামীর কবর এখান থেকে স্থানান্তর করা হোক। তাই প্রধানমন্ত্রী ও মেয়রের কাছে তিনি আবেদন জানান, বনানী কবরস্থানে যেন রুবেলের কবর স্থায়ী করা হয়। তাদের সন্তান যেন জানতে পারে তার বাবা রুবেল চিরনিদ্রায় শায়িত আছেন বনানীর এই কবরস্থানে।

শুক্রবার (২২ এপ্রিল) রুবেলের কবর জেয়ারত শেষে বনানীর কবরস্থানের বাইরে গণমাধ্যমের মুখোমুখি হন চৈতি ফারহানা রুপা। সেখানে স্বামীর স্থায়ী কবরের জন্য এমন আবেদন করেন রুবেলের স্ত্রী।

কান্নাজড়িত কণ্ঠে তিনি গণমাধ্যমকে তিনি বলেন ‘রুবেল তো আসলে আমাদের সবার, না? রুবেল তো দেশের জন্য খেলেছে। মাত্র দুই বছরের জন্য সে এখানে। সত্যি বলতে এখানে স্থায়ী করতে হলে অনেক টাকা লাগে। প্রায় এক কোটির মতো। আমাদের কাছে তো এত টাকা নেই। আমি চাই রুবেলের কবরটা স্থায়ী হক। ও যেন একটু মাটি পায়।’

বনানী কবরস্থানের নিয়ম অনুযায়ী দুই বছর পর কবর পরিবর্তন হয়। যদি কেউ কবর স্থায়ী করতে চায় তবে তাকে প্রচুর অর্থ দিয়ে নির্দিষ্ট জায়গা কিনে নিতে হয়। আর সেটি নিজেদের পক্ষে সম্ভব নয় বলে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে ফারহানা রুপা আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই চাওয়া, আপনি তো অনেককেই অনেক কিছু দেন। ক্রিকেটারদের জন্য অনেক কিছু করেন। রুবেলের মতো মৃত ক্রিকেটারকে কি এক ফোটা মাটির ব্যবস্থা করে দেবেন। শুধু একটি স্থায়ী কবর। আর কিছু চাওয়া নেই আমার।’

রুবেল-ফারহানা দম্পতির একমাত্র সন্তান রুশদান। এখনও অবুঝ এই সন্তান বুঝতে শিখলে যেন বাবার কবর দেখতে পায়। বাবার অস্তিত্ব অনুভব করতে পারে বনানীতে, এমনটাই চাওয়া ফারহানা রুপার।

নিজের সন্তানের প্রসঙ্গ টেনে কান্না করতে করতে তিনি আরও যোগ করেন, ‘রুবেলের জন্য একটু মাটি যেন, আমার ছেলেটা দেখতে পারে। দুই বছর পর তুলে ফেললে আমরা তো আর পাব না। রুবেল তো আর কোথাও নেই, হারাই গেছে। আমাদের জন্য শুধু এখানেই আছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

আরও পড়ুন

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস এর চট্টগ্রাম আঞ্চলিক পর্বের তিন দিন ব্যাপী প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার সাঁতার, দাবা এবং অ্যাথলেটিক্সে শ্রেষ্টত্ব...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের ক্রিকেটের বালক এবং বালিকা দু বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা। এছাড়া ফুটবল বালক...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে গত শনিবার।কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইস্টার্ন ব্যাংক পি এলসিকে পরাজিত...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিের চুড়ান্ত পর্ব আগামী ৮ জুন...