মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়িতে জিপগাড়ির চাপায় উগ্যজাই মগ (১২) ও ওরাজু মারমা (১৫) নামে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাসাই মারমা (৩৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ২ নম্বর বাটনাতলী ইউনিয়নের সুইজাই কার্বারিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত উগ্যজাই মগ (১২) হাতিমুড়া এলাকার হ্যাংল্লা মগর ছেলে এবং রাজু মারমা (১৫) ডেপুয়াপাড়া এলাকার মৃত চাউথোই মারমার ছেলে।

গুরুতর আহত অবস্থায় রাসাই মারমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত উগ্যজাই মগ হাতিমুড়া জুনিয়র হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং রাজু মারমা উপজেলা সদরের কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে আনারসের চলতি মৌসুমে শ্রমিক সংকট দেখা দিয়েছে হাতিমুড়া এলাকার বাগানগুলোতে। আর তাই এলাকার স্কুলে পড়ুয়া অসংখ্য শিক্ষার্থী আনারস বাগানে কাজ করে বাড়তি আয়ের সুযোগ কাজে লাগাচ্ছেন। তাদেরই দুজন স্কুল পড়ুয়া নিহত উজাই মগ ও রাজু মারমা। আনারস বোঝাই জিপটি যখন টিলায় উঠছিল, ঠিক তখন তারা দুজন গাড়ির পেছনে হেঁটে হেঁটে আসছিল। টিলার মাঝ পথে জিপগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে ছুটতে থাকে। এসময় গাড়ির পেছনে থাকা দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনুর আলম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।’

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...