মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চট্টগ্রামে ‘গুলশান’ সিনেমার মহরত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো এলএডি প্রোডাকশন হাউজের দ্বিতীয় প্রযোজনা ‘গুলশান’ সিনেমার মহরত। শুক্রবার (১৬ মে) বিকেলে নগরীর জামালখান এলাকার চিটাগাং সিনিয়র্স ক্লাব মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়।

‘গুলশান’ সিনেমার কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন মো. দিদারুল আলম। ছবিটির পরিচালনায় রয়েছেন অনির্বাণ করিম এবং প্রযোজক হিসেবে আছেন অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু। মহরত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেবুন্নাহার শারমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদ, অধ্যাপক হোসাইন কবির এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন মোস্তারী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে সিনেমাপ্রেমীরা বাস্তবধর্মী ও রোমান্টিক গল্পনির্ভর চলচ্চিত্রের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন। ‘গুলশান’ সিনেমাটিও এই ধারা বজায় রেখে দর্শকদের একটি মানসম্মত কাহিনী উপহার দেবে বলে তারা আশা প্রকাশ করেন।

মহরতে আরও উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, নাট্যজন এবং নানা শ্রেণি-পেশার সংস্কৃতিমনা মানুষ।

প্রযোজক অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু জানান, ‘গুলশান’ সিনেমাটি সমসাময়িক সমাজ বাস্তবতার প্রতিফলন ঘটাবে। অল্প সময়ের মধ্যেই এর চিত্রায়ন শুরু হবে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি...

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া...

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের...

আবদুস সাত্তার রণির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক আবু তাহের এর শোক প্রকাশ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব আবদুস সাত্তার রণি...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর...

আরও পড়ুন

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগংয়ের ৫১তম সভাপতি আকিব, সেক্রেটারি মাহি

রোটারির যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এর ২০২৬-২৭ রোটারি বর্ষের ৫১ তম সভাপতি নির্বাচিত হয়েছেন রোটার‍্যাক্টর আশরাফুল হক আকিব আর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন...

ঈদগাঁওতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত

বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে উদযাপিত হয়েছে কক্সবাজারের ঈদগাঁও ব্লাড ব্যাংক ও ঈদগাঁও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ প্রতিষ্ঠাবার্ষিকী।১৫ মে শুক্রবার স্থানীয় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

প্রেক্ষাগৃহে ভালো সাড়া ফেলছে ‘বনলতা এক্সপ্রেস’

উৎসবমুখর পরিবেশে ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ প্রেক্ষাগৃহে ভালো সাড়া ফেলছে। গল্প, অভিনয় এবং একঝাঁক পরিচিত মুখের সমন্বয়ে দর্শকদের আকর্ষণ ধরে রাখতে পেরেছে সিনেমাটি; যার...