মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কর্ণফুলীতে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধায় মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে সদ্য নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুলতান বাপের বাড়ি এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় ১২ থেকে ১৫ জন যুবক, মিছিলটি মাত্র ৩ থেকে ৪ মিনিট স্থায়ী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে দেশে, বীরের বেশে’— এ ধরনের স্লোগান দিয়ে মিছিল করে।

মিছিলের নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা ফয়সাল, যিনি জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুছার ভাতিজা এবং গত ১১ ফেব্রুয়ারি গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুরের ছেলে।

ঘটনার পরপরই কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালায়। এতে ফারহান (২২) নামের এক যুবকসহ তিনজনকে আটক করা হয়। ফারহান সদ্য গ্রেপ্তার হওয়া আব্দুল মালেক প্রকাশ ঘোড়া মালেকের ছেলে বলে জানা গেছে। তবে বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

একাধিক সূত্র জানায়, স্থানীয় কয়েকজন কিশোর ও যুবক মজা করে ছাত্রলীগ স্টাইলে স্লোগান দিয়ে মিছিল করে এবং সেটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, :ঘটনার খবর পেয়েই আমরা অভিযান চালাই। কয়েকজনকে আটক করেছি। এখনো অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...