বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

জব্বারের বলি খেলা ও মেলা এবারও হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলীখেলা) ও মেলা টানা তৃতীয় বছরের মতো স্থগিত করা হয়েছে।

আজ বুধবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শতবর্ষী এই আসর স্থগিতের ঘোষণা দেয় আয়োজকপক্ষ।

সংবাদ সম্মেলনে বলীখেলা ও মেলা কমিটির সভাপতি জহরলাল হাজারী বলেন, সময়, রোজা ও লালদিঘীর মাঠের মধ্যে সমন্বয় না হওয়ায় এবছরের জব্বার বলি খেলা ও মেলা স্থগিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ঐতিহাসিক আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন বলেন, কোভিড-১৯ ভয়াবহতায় ২০২০ ও ২০২১ সালেও মেলা ও বলি খেলা স্থগিত করা হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকার এই মহামারি প্রতিরোধে গণটিকা দেওয়াসহ বিভিন্ন কার্যকর কর্মসূচির কারণে বর্তমানে দেশ ও জাতি অনেকটা নিরাপদে। দেশে ইতিমধ্যে অনেক মেলা, উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, বিগত ১১০ বছর ধরে এই বলি খেলা লালদীঘির মাঠেই অনুষ্ঠিত হয়ে আসছে। ঐতিহাসিক এই লালদীঘির মাঠ শত শত বছর ধরে অনেক ঘটে যাওয়া ইতিহাসের সাক্ষী। তার স্মৃতি ধরে রাখতে সরকার মাঠের অবকাঠামোগত উন্নয়ন করেছে। যা প্রশংসার দাবিদার।

মুহাম্মদ জামাল হোসেন বলেন, বর্তমানে উদ্ভোধনের অপেক্ষায় মাঠটি উন্মুক্ত নয়। বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে পরিচিত আবদুল জব্বারের বলি খেলা ও মেলাসহ চট্টগ্রামের মানুষের কাছে সব ধরনের অনুষ্ঠান পুনরায় ফিরিয়ে আনতে এই লালদীঘির মাঠ দ্রুত উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

মেলা কমিটির নেতারা বলেন, লালদিঘীর মাঠে নতুনভাবে কাজ করা হয়েছে। এরপর তা এখনও উন্মুক্ত করা হয়নি। লালদিঘী মাঠে সবসময় খেলার আয়োজন করা হয়। তাই মাঠটি উন্মুক্ত না থাকায় খেলা ও মেলা দুটিই স্থগিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মেলা কমিটির সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া চট্টগ্রামের আটটি মিশনারী স্কুলের মধ্যে একমাত্র শতভাগ পাশের...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...