শনিবার, ১৫ আগস্ট ২০২৬

রণবীর-আলিয়ার বিয়েতে দাওয়াত পেলেন যারা

বিনোদন ডেস্ক

অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের তারকা প্রেমিক যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। জানা গেছে, চলতি মাসের ১৩ থেকে ১৭ তারিখের মধ্যে তাদের বিয়ের আসর বসছে। মুম্বাইতে পৈতৃক ভিটে (আর কে হাউস) যেখানে ঋষি কাপুর ও নিতু কাপুর বিয়ের পিঁড়িতে বসেছিলেন, সেখানেই রণবীর-আলিয়া সাত পাকে ঘুরবেন।

রণবীর-আলিয়ার দুই পরিবারের সদস্যরাই তারকা। রণবীরের পক্ষ থেকে কারিনা, কারিশমার পাশাপাশি থাকছেন সাইফ আলি খান। এদিকে আলিয়ার পক্ষে বোন পূজা ভাট, সাহিন ভাট ও মা সোনি রাজদান তো থাকবেনই। এছাড়াও আর কারা কারা বিয়েতে উপস্থিত থাকতে পারেন সেটি ইতিমধ্যে ফাঁস হয়েছে।

ভারতের এক শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, আলিয়া ও রণবীরের বিয়ের দিন সঞ্জয় লীলা বানসালি, বরুণ ধাওয়ান, আয়ান মুখার্জি, জোয়া আখতার, অর্জুন কাপুর, মাসাবা গুপ্তাসহ আরও অনেকে উপস্থিত থাকবেন।

এদিকে দুই তারকার বিয়ের পর এক গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হবে। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে করণ জোহর, মনীশ মালহোত্রা, অনুষ্কা রঞ্জন, আকাঙ্ক্ষা রঞ্জন, কারিনা কাপুর খান, সাইফ আলি খান, কারিশমা কাপুর ছাড়া আরও অনেকের।

শোনা যাচ্ছে, রণবীরের ব্যাচেলার পার্টিতে শাহরুখ, সালমানও থাকতে পারেন। তবে ক্যাটরিনার নাম অতিথিদের তালিকা থেকে একেবারেই গায়েব! গুঞ্জন রয়েছে, রণবীর নিমন্ত্রণ করলেও, ভিকিপত্নী সাবেক প্রেমিকের বিয়েতে যাবেনই না!

পার্টির এখানেই শেষ নয়, বিয়ের পাঠ মিটে গেলে শুধু ফিল্মি দুনিয়ার বন্ধুদের জন্য একটি পার্টি রাখবেন রণবীর ও আলিয়া। এটি হতে পারে এপ্রিলের শেষে। সেখানে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, আয়ান মুখার্জি, আদিত্য রায় কাপুরসহ চলচ্চিত্র জগতের আরও বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...