মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন শ্রমিক মারা যায়। এরপর আরো ৩ জনের মৃত্যু হয়। এখন এই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জুনায়েত কাউছার বলেন, শিপ ব্রেকিং ইয়ার্ডের দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জন মারা গেছেন।

এর আগে আজ শুক্রবার (১৪ আগস্ট) সকালে ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় এ বিষক্রিয়ার ঘটনা ঘটে।

ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের বিষয়টি দেখতে পায়। পরে সেফটি টিমের কয়েকজন সদস্য গ্যাস লিকের বিষয়টি পরীক্ষা করতে গেলে কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি ৯ জন শ্রমিক মারা গেছেন।’

তবে আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কাও প্রকাশ করা হয়।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুল হাসান জানান, আমরা ১০ জন শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি। তাদের মধ্যে কয়েকজনের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি। বাকিদের সর্বশেষ অবস্থা জানার চেষ্টা করছি।

তিনি আরও জানান, গ্যাস নির্গমনের কারণ এবং ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, দুপুর ১২টা ১০ মিনিটে ভাটিয়ারীর ফেরদৌস স্টিলের ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে পাঁচজনকে দুপুরেই মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজনকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের তাৎক্ষণিক নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্ক্র্যাপ এলএনজি জাহাজের একটি ট্যাঙ্ক থেকে গ্যাস বের হতে দেখে কয়েকজন সেখানে এগিয়ে যান। এ সময় তারা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর শিপইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্যাস লিকেজের কারণ ও নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...