শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সিনেমার সাফল্যে সহকর্মীদের ১৮ লক্ষ টাকার সোনার কয়েন উপহার দিলেন রাম চরণ

বিনোদন ডেস্ক

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাম চরণ। সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘আরআরআর’ বিশ্বজুড়ে দারুণ সাড়া জাগিয়েছে। গত ২৫ মার্চ মুক্তি পাওয়ার পর ইতোমধ্যে প্রায় ১ হাজার কোটি রুপি আয় করে ফেলেছে। যার ফলে লগ্নি তুলে সিনেমাটি হিট তকমা পেয়ে গেছে।

অসামান্য এই সাফল্যে উচ্ছ্বসিত রাম। তাই সহকর্মীদের বিশেষ উপহার দিলেন অভিনেতা। ‘আরআরআর’ সিনেমার টেকনিশিয়ান টিমের ৩৫ জনকে সোনার কয়েন দিয়েছেন তিনি। সঙ্গে মিষ্টির বাক্স।

অভিনেতা নিজে ছবির ব্যাপক সাফল্য পাওয়ার পর গোটা টেকনিশিয়ান টিমকে দুপুরের লাঞ্চের জন্য ডেকে পাঠিয়েছিলেন। সেই খাওয়া দাওয়ার শেষে একটি মিষ্টির বাক্স দেওয়া হয়েছিল তাদের প্রত্যেককে। সেখানেই উপহার হিসাবে ছিল একটি সোনার কয়েন। টিমের প্রত্যেক টেকনিশিয়ানের জন্য ছিল এই উপহার।

রাম চরণ মনে করেন, ‘টিমের প্রত্যেকজন সদস্য নিজেদের ১০০% দিয়ে খেটেছে। যার ফলস্বরূপ এমন সুন্দর একটি ছবি উপহার পেয়েছেন দর্শকেরা। যেমনটা জানা যাচ্ছে সকলকে এই সোনার কয়েন উপহার দেওয়া জন্য ১৮ লক্ষ টাকারও বেশি টাকা খরচ করে ফেলেছেন অভিনেতা। যেটা খুব একটা ছোট বিষয় নয়। অভিনেতার এই কাজটির খবর প্রকাশ্যে আসার পর সর্বত্রই চর্চা শুরু হয়েছে। রাম চরণের প্রশংসায় মেতেছেন দর্শক থেকে নেটিজেনরা।

প্রসঙ্গত, ‘আরআরআর’ নির্মাণ করেছেন ‘বাহুবলী’ খ্যাত এস এস রাজামৌলি। এতে রাম চরণের সঙ্গে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর। আরও আছেন আলিয়া ভাট, অজয় দেবগন, অলিভিয়া মরিস প্রমুখ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের দুই বীর কামারাস ভীমা ও আলুরি সীতারামা রাজুর চরিত্রের ওপর ভিত্তি করে কল্পিত কাহিনি নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এর বাজেট ছিল ৫০০ কোটি রুপির বেশি।

২৫ মার্চ মুক্তির প্রথম দিনই বিশ্বজুড়ে ২৫০ কোটি রুপি আয় করে তাক লাগিয়ে দিয়েছে এই সিনেমা। এমনকি এক দিনের বৈশ্বিক আয়ে হলিউডের ‘ব্যাটম্যান’কে পর্যন্ত টক্কর দিয়েছে এটি। যা ভারতীয় সিনেমার ক্ষেত্রে নতুন মাইলফলক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...