সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা

প্রশান্ত দে, আলীকদম (বান্দরবান)।

বান্দরবান রিজিয়নের আলীকদম সেনা জোনের উদ্যোগে আলীকদম ও লামা উপজেলার দুস্থ জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শনিবার (২ এপ্রিল) লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ১০ টি বুথে চিকিৎসা প্রদান করেন।

জানাযায়, এ মেডিকেল ক্যাম্পে ৮ হাজার জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ঔষুধ বিতরণ করার লক্ষ্যমাত্রা ছিল। এ রিপোর্ট লিখা পর্যন্ত মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা চলছে।

এর আগে মেডিকেল ক্যাম্পে উপস্থিত জনতার উদ্দেশ্যে জোন কমান্ডার, আলীকদম জোন লেঃ কর্ণেল মোঃ মনজুরুল হাসান, পিবিজিএম, পিএসসি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

তিনি বলেন, মাদক পরিহার করে সকলকে সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনে আগ্রহী হতে হবে।

সন্ত্রাসী কর্মকান্ড ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন,  সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালিসহ সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর আপদকালীন সময়ে পাশে থাকেন। যার দৃষ্টান্ত এ ধরণের মেডিকেল ক্যাম্প। সেনাবাহিনী পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সহ সকল জাতি-ধর্মের কল্যাণে সবসময় সেনাবাহিনী পাশে থাকবেন।

স্বাস্থ্য শিবিরের মাধ্যমে লামা ও আলীকদম উপজেলার রোগীদের স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, স্ক্রীন করা, সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারগণ চোখ,  নাক, কান, গলা,  হৃদরোগ ও বক্ষব্যাধী, লিভার, কিডনি, চর্ম ও যৌন রোগ,  শিশু বিভাগ, প্রসূতি ও স্ত্রীরোগ, নিউরোমেডিসিন, পেইন ক্লিনিক বাত-ব্যথা ও  ফিজিক্যাল মেডিসিন প্রভৃতির চিকিৎসা দেন।এছাড়াও ফিজিওথেরাপি, ডায়াবেটিস টেস্ট, ইউরিন টেস্ট ও  ইসিজি আলট্রাসনোগ্রাফির পরীক্ষা করা হয়।

এদিকে এ চিকিৎসা সেবায় We are Dreamers নামের একটি প্রতিষ্ঠান শামিল হয়। এ প্রতিষ্ঠানটি স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে থাকে।

উল্লেখ্য, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের বান্দরবান রিজিয়নের আওতাধীন আলীকদম সেনা জোন শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করছে পাহাড়ি জনপদ লামা ও আলীকদম উপজেলায়। এ দু’টি উপজেলায় বিপুল সংখ্যক বাঙ্গালী ছাড়াও মুরুং, ত্রিপুরা, চাকমা, মার্মা, তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের লোকজনের বসতি রয়েছে। আলীকদম সেনা জোনের সদস্যরা নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্গমে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনদের শিক্ষার সুযোগ ও চিকিৎসা সেবা দিতে স্বাধীনতা পরবর্তী সময়কাল থেকে সচেষ্ট রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...