শনিবার, ৮ আগস্ট ২০২৬

এশিয়ান ফোক: চট্টগ্রাম থেকে ষোল প্রতিযোগী পেলেন ‘ইয়েসকার্ড’

চট্টগ্রাম নিউজ ডেস্ক

দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে ফোক গানের মেগা রিয়েলিটি শো ‘এশিয়ান ফোক’ নির্মাণের কাজ করেছে এশিয়ান টেলিভিশন। দেশে প্রতিটি জেলায় প্রতিযোগিতামুলক বাছাইপর্ব অতিক্রম করে এশিয়ান ফোক’র প্রথম রাউন্ডে অংশ নেবে শিল্পীরা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) চট্টগ্রামের শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের শিল্পীদের অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়। অডিশন পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক, চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী কল্যাণী ঘোষ, সংগীত শিক্ষক আব্দুর রহিম, পাপিয়া আহমেদ।

সকাল থেকে চট্টগ্রাম, রাঙ্গামাটি,বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, লক্ষীপুরের প্রতিযোগীরা জড়ে হন শিল্পকলা একাডেমিতে। টান টান উত্তেজনার মাঝে দুই পর্বের অডিশন রাউন্ডে অংশ নেন শতাধিক প্রতিযোগী। তাদের মধ্য থেকে ষোল জনকে ‘ইয়েস কার্ড’ দিয়ে এশিয়ান ফোক’র মুল পর্বের জন্য নির্বাচিত করেন বিচারকরা। নিজ নিজ কন্ঠের জাদু আর গায়কী দিয়ে বিচারকদের মুগ্ধ করে চট্টগ্রামের ষোল জন প্রতিযোগী ঢাকায় অনুষ্ঠেয় ‘এশিয়ান ফোক’ এর মুল পর্বে নাম লেখালেন।

চট্টগ্রাম থেকে যারা বাছাই পর্বে যারা ‘ইয়েস কার্ড ‘ পেয়েছেন তারা হলেন মোহাম্মদ খোকন, সীমান্ত মহাজন, জয় দত্ত দীপ্ত (মুক্তা), মাজহারুল ইসলাম,শেফালী আকতার,মেহেদী হাসান জিম,রিনি সিনহা,স্বস্তিকা দাশ,বাঁধন নাথ, লিটন নন্দী,মোহাম্মদ খায়রুল,সুবর্ণা লিয়ানসা,জিয়া উদ্দিন বাদশা,আহজার উদ্দিন মজুমদার,টিপু দেবনাথ, দ্বীপঙ্কর দীপ্ত।

এশিয়ান টেলিভিশন চট্টগ্রাম বিভাগের প্রধান ওয়াহিদ জামান জানান, জেলা পর্যায় থেকে ফোক গানের মেধাবী শিল্পীদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্যই এশিয়ান টেলিভিশনের এই ব্যতিক্রমী আয়োজন । আঞ্চলিক গানের সুতিকাগার চট্টগ্রাম বিভাগ থেকে বাছাইকৃত ১৬ জন শিল্পী সারাদেশের ইয়েসকার্ড পাওয়া প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা উপস্থাপন করে শীর্ষস্থানে পৌঁছানোর সক্ষমতা রয়েছে।

চট্টগ্রাম বিভাগের বিচারকমন্ডলীর সদস্য শিল্পী কল্যাণী ঘোষ বলেন, চট্টগ্রামে আঞ্চলিক গানের শত বছরের ঐতিহ্য রয়েছে। বাঙালি লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ চট্টগ্রামের আঞ্চলিক গান। কিন্তু এখন এসব গানের কেন্দ্রীয় সংগ্রহশালা না থাকা, পৃষ্ঠপোষকতায় কার্পন্যের কারনে বিলুপ্ত ও বিকৃতি পথে অনেক কালজয়ী গান, গানের শিল্পী ও গীতিকার । ‘ এশিয়ান ফোক’ রিয়েলিটি শো- নিঃসন্দেহে হারিয়ে যাওয়া লোকজ গানকে দর্শকের কাছে নতুন করে উপস্থাপন করতে সক্ষম হবে। দেশের তৃনমুল থেকে ফোক গানের নতুন মেধাবী শিল্পী তুলে আনবে । ‘

এর আগে গত ৯ই মার্চ কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিভাগের (২য় অংশ) ফোক শিল্পীদের প্রাথমিক বাছাইপর্ব। এতে অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরের প্রতিযোগীরা ।

কাঁচা বাদাম গানে কোমর দোলালেন মাধুরী, মুহূর্তে ভাইরাল ভিডিও

ফোক গান নিয়ে দেশের প্রথম কোন টেলিভিশনে ফোক গান নিয়ে রিয়েলিটি শো’র এমন আয়োজন বিনোদন জগতে ভিন্নতা আনবে বলে মনে করছেন সংগীত সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...