বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

রাজস্থলীতে লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর প্রশাসন

রাজস্থলী প্রতিনিধি: সারাদেশে গত ১ জুলাই হতে সাতদিনের সরকারি ‘বিধি নিষেধ ঘোষণা বা কঠোর ‘লকডাউন’ এর ২য় দিন অতিবাহিত রাজস্থলী বাজার, বাঙালহালিয়া বাজার, আশ পাশের বন্ধ ছিল দোকানপাট, সড়ক ছিল যানবাহন শূন্যে।

প্রসঙ্গত, লকডাউন কার্যকরে বিভিন্ন হাট-বাজার, সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে সেনাবাহিনী ও পুলিশ আনসারসহ ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়েছে।

শুক্রবার (২ জুলাই) অভিযানকালে আইন বিধিমালা অমান্য করে ঘর থেকে বের হওয়ায় হোটেল খুলে ভিতরে খাবার বিক্রি ব্যবসায় করায় জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

এদিন সকাল থেকে রাজস্থলী চন্দ্রঘোনা সড়কের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই বন্ধ ছিল সবধরণের যানবাহন। তবে কিছু নিত্য প্রয়োজনীয় মালবাহী গাড়ী, ব্যাটারী চালিত রিকশা, কিছু সিএনজি অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। মুদির দোকান ও বেকারী খোলা থাকলেও হোটেল রেস্টুরেন্ট, শপিংমল বন্ধ ছিল। মানুষের চলাচলও অন্যান্য সময়ের চেয়ে অনেকটা কম লক্ষ্য করা যায়।

দুপুর ১২টার দিকে পুলিশের টহল চলাকালে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ খান। এসময় জানতে চাইলে তিনি বলেন, পুলিশের একাধিক ভ্রাম্যমাণ টহল টিম মাঠ পর্যায়ে লকডাউন কাজ করে যাচ্ছে।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ ছাদেক।

তিনি উপজেলার ইসলামপুর, বাঙালহালিয়া, রাজস্থলী বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন। এসময় আইন অমান্য করে ঘর থেকে বের হওয়ায় ও হোটেলে খাবার বিক্রি করার দায়ে টাকা জরিমানা আদায় করেন। এছাড়া লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণা চালিয়েছেন তিনি।

এসময় জানতে চাইলে নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, অতি জরুরি প্রয়োজন ছাড়া ‘বিধিনিষেধের’ সময় বাড়ির বাইরে গেলেই গ্রেফতার করা হবে।

অভিযান চলাকালে জনগণকে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। ঘরে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। করোনা রোগ প্রতিরোধে এগিয়ে আসুন।

সাথে চন্দ্রঘোনা থানা ওসি ইকবাল হোসেন চৌধুরী নেতৃত্বে পুলিশের পাশাপাশি বিভিন্ন আইন শৃংখলার বাহিনীকে বাংগালহালিয়া বাজার সহ বিভিন্ন প্রবেশপথ মুখে জনগনকে করোনা রোগের প্রচারণা সচেতনতা বৃদ্ধি এবং মনিটরিং করতে দেখা যায়। করোনা রোগ হতে বাচঁতে হলে নিজে সচেতন হোন, অন্যজনকে সচেতন করুন। নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে নিন,মাস্ক ব্যবহার করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...