শুক্রবার, ১ মে ২০২৬

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।

কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে নিজেকে অপরিহার্য করে তুলেছিলেন চট্টগ্রামের এই সন্তান। কি ক্লাব ফুটবল আর কি জাতীয় দল। সবখানেই সমান দক্ষতা দেখিয়ে দেশের ফুটবল প্রেমীদের মনে জায়গা করে নেওয়া একজন ফুটবলার মামুন।

​বাংলাদেশের ফুটবল আকাশে দীর্ঘ দেড় দশক ধরে যে নামটি মাঝমাঠে নির্ভরতার প্রতীক হয়ে ছিল, সেই মামুনুল ইসলাম মামুন আজ সব ধরনের ফুটবল থেকে অবসরে গেলেন। তুলে রাখলেন ভালবাসার বুট জোড়া।

বলা হয়ে থাকে দেশের কিংবদন্তী ফুটবলার আরমান মিয়ার পর বাংলাদেশের ফুটবলে মাঝমাঠের প্রকৃত ‘মাস্টারমাইন্ড’ এই মামুনুল।
​আজ শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার দল ফর্টিস স্পোর্টসের পক্ষে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন মামুনুল।

দলকে জিতিয়ে রাজসিক বিদায় নিলেন মামুনুল। মাঠ থেকে যখন ফিরছিলেন তখন দু দলের ফুটবলাররা দিলেন গানর্ড অব অনার। ফুটবল ফেডারেশন জানাল ফুলেল শুভেচছা। তার ক্লাব আগের দিন সংবাদ সম্মেলন করে বিদায়কে করেছে মহিমান্বিত।

সে অনুষ্ঠানে মামুনুল ইসলাম ছিলেন অত্যন্ত ভারাক্রান্ত। স্মরণ করলেন মাস তিনেক আগে হারানো পিতাকে। কাঁদলেন অঝোরে। এমন রাজসিক বিদায় খুব কম ফুটবলারের ভাগ্যে জুটে। তারপরও আক্ষেপ লুকাতে পারলেননা মামুনুল। ঘরোয়া ফুটবলের সব শিরোপা জিতলেও আক্ষেপ সাফের শিরোপা জিততে না পারার।

তাছাড়া বাফুফে চাইলে তাকে মাঠ থেকে বিদায় নেওয়ার একটি সুযোগ করে দিতে পারত। কিন্তু সেটাও যেন একটা ক্ষত হয়ে থাকল এই লিজেন্ডের।

জাতীয় দলের হয়ে দীর্ঘ ৮ বছর অধিনায়কত্ব করা এবং ১৭ বছর দেশের জার্সি গায়ে খেলা মোটেও সহজ ছিলনা। ২০০৯ সাল থেকে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো মামুনুল ২০১৩ সালে অধিনায়কের আর্মব্যান্ড হাতে তুলে নেন । সংকটকালীন সময়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ঘরোয়া ফুটবলে খেলেছেন আবাহনী, মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ, শেখ জামাল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চাক্র এবং সবশেষ ফর্টিস এফ সি। ক্লাব ফুটবলে ম্যাচ খেলেছেন ৪৫০টি। গোল করেছেন ৫৩ টি। করিয়েছে ২০০। হ্যাটট্রিক করেছেন দুইবার।

দেশের গন্ডি পেরিয়ে বিদেশের লিগেও ছিলেন মামুনুল। খেলেছেন ইন্ডিয়ান সকার লিগের দল অ্যাথলেটিকো দি কলকাতার হয়ে। দেশের ফুটবলে লিগ শিরোপা জিতেছে ৬টি। ফেডারেশন কাপ ৬টি। সুপার কাপ একটি, স্বাধীনতা কাপ ৩টি, ভুটানে কিংস কাপ জিতেছে একবার।

২০০৭ সালে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর পর ম্যাচ খেলেছেন ৭৫টি। গোল করেছেন ৩টি। করিয়েছেন ২৫ টি। অধিনায়কত্ব করেছেন ৪৫ ম্যাচে। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলেছেন মামুনুল ২০২০ সালের ২৩ জানুয়ারি বুরুন্ডির বিপক্ষে। এমন বর্নিল যে ফুটবলারের ক্যারিয়ার তার বিদায়টাও হওয়া চাই রাজকীয়। হয়েছেও তাই। আনন্দ অশ্রু ঝরিয়ে বিদায় নিলেন মামুনুল।

নিজে যেমন কাঁদলেন তেমনি কাঁদালেন ভক্তদের।
তাইতো ​মামুনুল তার বিদায়ে ফর্টিস এফ সি আবাহনী লিমিটেড সহ তার ক্লাবগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সম্মানের সাথে বিদায় দেওয়ার জন্য।

​মামুনুল আজ মাঠকে বিদায় জানালেও, ফুটবল ভক্তদের হৃদয়ে তিনি অমলিন থাকবেন সবসময়। মাঠের ফুটবলকে বিদায় বললেও ফুটবলের সাথেই থাকবেন মামুনুল।

তাইতো এরই মধ্যে কোচিং এর দীক্ষাটা নিয়ে ফেলেছেন মামুনুল। নিজের দীর্ঘ ক্যারিয়ারের যেত অর্জন সেগুলো এখন দেশের ফৃটবলের উন্নয়নে কাজে লাগাবেন মামুনুল সেটাই প্রত্যাশা তার ভক্তদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে...

শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

আরও পড়ুন

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত' দু মাসব্যাপী ১২টি দল নিয়ে আয়োজিত মহান স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গত বৃহস্পতিবার...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিগত বছরগুলোতে বন্ধ হওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...