বুধবার, ২৯ জুলাই ২০২৬

লংগদুতে মৃত হাতির শুঁড়-পা কেটে নিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাঙামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া একটি বন্য হাতির শুঁড় ও পায়ের কিছু অংশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সোমবার সকালে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার বিষয়ে কাচালং শুষ্ক ফাঁড়ির স্টেশন কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম নিয়াজীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে বন বিভাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

প্রাণী অধিকারকর্মীরা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। প্রাণী অধিকারকর্মী সৈয়দা অনন্যা ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, মৃত হাতিটির দেহের অংশ কেটে নেওয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। তিনি অভিযোগ করেন, হাতিটি মৃত্যুর আগে ও পরে বন বিভাগের দায়িত্বশীল তৎপরতা দৃশ্যমান ছিল না। মহাবিপন্ন বন্যপ্রাণী রক্ষায় আইনগত সুরক্ষা থাকা সত্ত্বেও এমন ঘটনা বন ব্যবস্থাপনার দুর্বলতাকেই সামনে এনেছে বলে মন্তব্য করেন তিনি।

পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্থপতি রাকিবুল হক বলেন, কোনো বন্য হাতি মারা গেলে তার ময়নাতদন্ত থেকে শুরু করে মাটিচাপা দেওয়া পর্যন্ত সার্বিক নিরাপত্তার দায়িত্ব বন বিভাগের। কিন্তু লংগদুর ঘটনায় মৃত হাতিটির শুঁড় ও পায়ের মাংস কেটে নেওয়া হয়েছে, যা দায়িত্বে অবহেলার প্রমাণ। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানান।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ জানান, রোববার রাতে বৃষ্টির মধ্যে হাতিটির সঙ্গে থাকা স্ত্রী হাতিটি স্থান ত্যাগ করার পর দুর্বৃত্তরা মৃত হাতিটির শুঁড় ও পায়ের অংশ কেটে নিয়ে যায়। খবর পেয়ে সোমবার সকালে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে যায়। ময়নাতদন্ত শেষে হাতিটিকে মাটিচাপা দেওয়া হবে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এর আগে রোববার সকালে এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা লংগদু এলাকায় একটি মৃত হাতির দেহ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ পরিদর্শন করেন।

স্থানীয় সূত্র ও বন বিভাগের তথ্যমতে, হাতিটি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। ২০২৪ সালে অসুস্থ হওয়ার পর বন বিভাগ ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের একটি চিকিৎসক দল হাতিটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলে। চলতি বছরও দুই দফা চিকিৎসা দেওয়া হয়। প্রায় ৬৫ বছর বয়সী হাতিটি ওই এলাকার বড় ও বয়স্ক হাতিগুলোর একটি ছিল।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...