বুধবার, ২৯ জুলাই ২০২৬

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বতশৃঙ্গ জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করলেন তিনি।

শনিবার (২ মে) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে নেপালের মহালাঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই শৃঙ্গে পৌঁছান বাবর। এটিই কোনো বাংলাদেশি পর্বতারোহীর প্রথম মাকালু জয়।

‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক অভিযানের আয়োজন করে চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। ক্লাবটির সভাপতি ফরহান জামান নেপালের আউটফিটার ‘মাকালু অ্যাডভেঞ্চার’-এর স্বত্বাধিকারী মোহন লামসালের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন। শিখরে ওঠার সময় বাবরের সঙ্গে ছিলেন শেরপা আং কামি শেরপা।

‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামে পরিচিত মাকালু জয়ের উদ্দেশ্যে গত ৭ এপ্রিল দেশ ছাড়েন বাবর। ৯ এপ্রিল টুমলিংটার পৌঁছে সড়কপথে সেদুয়া হয়ে ১৮ এপ্রিল পৌঁছান বেসক্যাম্পে। উচ্চতার সঙ্গে শরীর মানিয়ে নিতে ধাপে ধাপে ক্যাম্প-১ ও ক্যাম্প-২-এ অবস্থান করেন এবং প্রায় ৭ হাজার মিটার উচ্চতা স্পর্শ করে আবার নিচে নেমে আসেন। দ্বিতীয় দফায় ২৭ এপ্রিল ক্যাম্প-২ পর্যন্ত উঠে পুনরায় বেসক্যাম্পে ফেরেন।

পরবর্তীতে অনুকূল আবহাওয়া পেয়ে ৩০ এপ্রিল আবার আরোহণ শুরু করেন তিনি। সেদিনই পৌঁছান ৬ হাজার ৬০০ মিটার উচ্চতার ক্যাম্প-২-এ। ১ মে ওঠেন ৭ হাজার ৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩-এ। সেখান থেকে মধ্যরাতে চূড়ান্ত আরোহন শুরু করে টানা বিপজ্জনক খাড়া পথ অতিক্রম করে শনিবার ভোরে শিখরে পৌঁছান।

অভিযান-ব্যবস্থাপক ফরহান জামান জানিয়েছেন, বাবর শনিবার ক্যাম্প-২-এ নেমে আসবেন এবং রোববারের মধ্যে বেসক্যাম্পে ফেরার কথা রয়েছে।

২০১০ সালে পার্বত্য চট্টগ্রামে ট্রেকিংয়ের মাধ্যমে পাহাড়ে পথচলা শুরু হয় বাবরের। ২০১৪ সাল থেকে তিনি নিয়মিত পর্বতারোহণে যুক্ত। ভার্টিক্যাল ড্রিমার্স-এর প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সাধারণ সম্পাদক তিনি। ২০১৭ সালে ভারতের উত্তরকাশীর নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে প্রশিক্ষণ নেন।

এর আগে ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে আমা দাবলাম জয় করেন বাবর। ২০২৪ সালে একই অভিযানে আরোহণ করেন মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে। ২০২৫ সালে জয় করেন অন্নপূর্ণা-১ এবং একই বছরের সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই আরোহণ করেন মাউন্ট মানাসলু।

সবশেষে মাকালু জয় করে আট-হাজারি শৃঙ্গ জয়ের পথে নিজের পঞ্চম সাফল্য যুক্ত করলেন বাবর আলী—যা বাংলাদেশের পর্বতারোহণে নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...