শনিবার, ১৫ আগস্ট ২০২৬

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত’ দু মাসব্যাপী ১২টি দল নিয়ে আয়োজিত মহান স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গত বৃহস্পতিবার রাতে সম্পন্ন হয়েছে । শারজার ওয়ান্ডার্স স্পোর্টস ক্লাব মাঠে

এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে সিলেট এফসিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম এফসি ফুটবল ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে উভয় দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করলেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় চট্টগ্রাম এফসি।

দুই দেশের জাতীয় সংগীতের মাধ্যমে খেলার উদ্বোধন করেন সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন। কামাল হোসেন সুমন এবং প্রকৌ: জাহাঙ্গীর রুপুর যৌথ সঞ্চালনায় এবং উদযাপন কমিটির সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই-এর কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, আব্দুল কুদ্দুস, আলহাজ ইয়াকুব সৈনিক, হাজী শরাফত আলী, হাবিবুর রহমান, হুমায়ুন কবির, মোহাম্মদ শহীদুল ইসলাম তালুকদার, মুবিনুল ইসলাম, প্রকৌশলী করিমুল হক, মোস্তফা মাহমুদ,নওয়াব সিরাজ,সালেহ আহমেদ সিআইপি, বদরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ রফিক,আব্দুল কুদ্দুস মজনু, হাজী সেলিম, আমিনুল হক, মোহাম্মদ শাহজাহান, মোঃ ইমরান, মোহাম্মদ এনাম, মাহবুবুল আলম, মোস্তাফিজুর রহমান, রফিক চেয়ারম্যান, মোহাম্মদ মামুন, মুজিবুল হক মনজু,সাইফুল ইসলাম তালুকদার, শিবলী আল সাদিক, মোহাম্মদ জাসেদ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

চ্যাম্পিয়ন দল ট্রফি সহ আকর্ষণীয় পুরস্কার হিসেবে একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি লাভ করে। যা টুর্নামেন্টকে আরও বিশেষ মাত্রা দেয়। রানার্সআপ দল সিলেট এফসি ট্রফি ও নগদ অর্থ পুরস্কার লাভ করে।
খেলায় ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন চট্টগ্রাম এফসির ৯ নম্বর জার্সিধারী ইমরান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন এহসান, সেরা গোলকিপার কাশেম এবং সর্বোচ্চ গোলদাতা হন সিলেট এফসির অজয়।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...