শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

রাজনীতি আর খেলা এক নয়, ইমরান খানকে আফ্রিদি

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছেন, ক্ষমতায় আসার আগে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান জনগণকে ‘অতিরিক্ত প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিলেন। ২০১৮ সালে সাধারণ নির্বাচনে ব্যাপক ব্যবধানে জিতে ‘মসনদে’ বসেন তিনি।

নিজের দাতব্য সংস্থা ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের’ জন্য তহবিল সংগ্রহে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন আফ্রিদি। এর আগে পাকিস্তান হাইকমিশনে কাশ্মীর প্রিমিয়ার লিগের (কেপিএল) এক ইভেন্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ক্রিকেট বিশ্বের অন্যতম তেজী চরিত্র আফ্রিদি। তিনি বলেন, আগে সরকারে আসা উচিত ছিল ইমরান খানের। পরে পরিস্থিতি বুঝে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া দরকার ছিল তার।

বুমবুমখ্যাত ক্রিকেটার বলেন, ইমরান খানের প্রথমে সঠিক হোমওয়ার্ক করে সরকার গঠন করা উচিত ছিল। দক্ষ ও অনুগত দল নিয়ে সেটা করাই তার শ্রেয় ছিল।

আফ্রিদি বলেন, রাজনীতি আর ক্রিকেট খেলা এক নয়। দুইয়ের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। এদেশে ভালো-মন্দ দুই ধরনেরই মানুষ রয়েছে। সেটা বিরোধী ও ক্ষমতাসীন দলেও। তবে প্রত্যেকে খারাপ নয়। সবাইকে নিয়েই আপনাকে কাজ করতে হবে। সবার জন্যই এই পাকিস্তান।

ইতোমধ্যে বেশ কিছু ভালো কাজ করেছেন ইমরান খান। বিশেষত স্বাস্থ্য ও পয়নিষ্কাশনে গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি। তবে সার্বিক উন্নয়নে এখনও ব্যর্থ বলে প্রতীয়মান বিশ্বকাপজয়ী অধিনায়ক।

তিনি বলেন, ইমরান প্রশাসন দেশের কোনও উন্নয়ন করেনি-এ কথা বলা যাবে না। এরই মধ্যে অসংখ্য ভালো কাজ করেছে তার দল। তবে তারা সেগুলো প্রদর্শন করতে ব্যর্থ।

তবে ক্ষমতায় আসার আগে পাকিস্তানি জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন ইমরান খান। যেগুলো বাস্তবায়ন করতে কমপক্ষে ১০ থেকে ১৫ বছর দরকার বলে মনে করেন আফ্রিদি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগস্ট...

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...