মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ইউএই’র উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা ত্যাগ

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে আজ বিকেলে পাঁচ দিনের সরকারি সফরে আবুধাবির উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা আজ বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।’

স্থানীয় সময় রাত ৮টার (২০টা) দিকে বিমানটি ইউএই’র আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

প্রধানমন্ত্রীর এই দ্বিপাক্ষিক সফরকালে- উভয় দেশই বিদ্যমান সম্পর্ককে একটি সমন্বিত অংশীদারিত্ব ও গভীর রাজনৈতিক যোগাযোগে উন্নীত করতে আগ্রহী।

পাশাপাশি, এই সফরকালে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি এবং সহযোগিতার অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রগুলোও অগ্রাধিকার পাবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর তেলসমৃদ্ধ এই দেশটিতে সফরকালে বাংলাদেশ ও ইউএই’র মধ্যে ৪ থেকে ৫টি সমঝোতা স্মারক (এমওইউএস) স্বাক্ষরিত হতে পারে।

তিনি আরো বলেন, ‘কিন্তু, এই সমঝোতা স্মারকগুলো এখনো চূড়ান্ত হয়নি।’

এই সফরকালে প্রধানমন্ত্রী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুবাই এক্সিবিশন সেন্টার (ডিইসি)’র দুবাই এক্সপো পরিদর্শন করবেন এবং আন্তজাতিক নারী দিবস উপলক্ষে একটি উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনার অংশ নিবেন।

পরে, তিনি ডিইসি-তে বাংলাদেশ প্যাভিলিয়ন ও ইউএই প্যাভিলিয়ন পরিদর্শন করবেন।

বাংলাদেশ প্রধানমন্ত্রী ডিইসি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতূমের সাথে বৈঠক করবেন।

৯ মার্চ, শেখ হাসিনা আবু ধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের জাতির মাতা শেখা ফাতিমা বিনতে মুবারকের সাথে বৈঠক করবেন।

সন্ধ্যায়, তিনি সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মো. আবু জাফর আয়োজিত এক নৈশ্যভোজে যোগ দেবেন।

১০ মার্চ প্রধানমন্ত্রী সকালে এফএও রিজিওনাল কনফারেন্স ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক-এ যোগ দেবেন। সন্ধ্যায় তিনি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ ব্যবসায়ী প্রতিনিধি দলের যৌথ আয়োজনে এক বিজনেস ফোরামে যোগ দিবেন।

১১ মার্চ, সফরের শেষ দিনে শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশী কমিউনিটি আয়োজিত এক অভ্যর্থনায় যোগ দিবেন।

এছাড়াও, তিনি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বাংলাদেশী কমিউনিটি পরিচালিত ‘বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ’ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তি-প্রস্তর স্থাপন করবেন।

১২ মার্চ, প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বিজি-১৩০২ এর একটি ভিভিআইপি ফ্লাইটে দেশে ফিরবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

আরও পড়ুন

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...