সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রতিনিধি, বান্দরবান।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বান্দরবানে আসাকে কেন্দ্র করে জেলার প্রবেশমুখ থেকে শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সড়কপথে চট্টগ্রাম থেকে বান্দরবানে পৌঁছান সাচিংপ্রু জেরী। এ সময় জেলার প্রবেশমুখ হলুদিয়া এলাকায় মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে অপেক্ষায় থাকা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাকে বান্দরবান শহরে নিয়ে আসা হয়।

শোভাযাত্রার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুল ছিটিয়ে এবং ফুলের তোড়া দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান। তাকে বরণ করে নিতে শহর ও গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয় শতাধিক তোরণ।

প্রেসক্লাবের সামনে গণসংবর্ধনা পরে বান্দরবান প্রেসক্লাবের সামনে রাজপুত্র সাচিংপ্রু জেরীকে দেওয়া হয় গণসংবর্ধনা। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী বলেন, “সম্প্রীতির জেলা বান্দরবান—এটি বলা সহজ। কিন্তু শান্তি ও সম্প্রীতি রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, পার্বত্য অঞ্চল শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে এখনও পিছিয়ে রয়েছে। রাষ্ট্রীয় নীতি ও দিকনির্দেশনা অনুসরণ করে এসব ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করতে হবে। পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে শান্তি ও সম্প্রীতিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, পার্বত্যবাসীর কল্যাণে সরকারের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে হবে। পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে পার্বত্য জেলাগুলোকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
উন্নয়নের প্রত্যাশা নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সাচিংপ্রু জেরীর দায়িত্ব গ্রহণে পার্বত্য অঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সৃষ্টি হয়েছে। তার নেতৃত্বে বান্দরবানের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটনসহ বিভিন্ন খাতে উন্নয়নের গতি আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

বক্তারা পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈ প্রু, মুজিবুর রশিদ, মশিউর রহমান মিঠুন ও মো. জাহাঙ্গীর আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্লাবের ১২টি দল এ টুর্নামেন্টে অংশনে।বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা...