মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় মামলা

বোয়ালখালীতে মাদ্রাসাছাত্র ইফতেখার মালিকুল মাশফিকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে পরিবার।

শনিবার (৫ মার্চ) দিবাগত রাতে নিহতের মামা মাসুদ খান বাদি হয়ে এ মামলা করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, মাদ্রাসাছাত্র খুনের ঘটনায় মাশফিকের পরিবার অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেছে। আটক তিনজনকে এখনও মামলায় গ্রেফতার দেখানো হয়নি।তবে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এর আগে, শনিবার (৫মার্চ) মাদ্রাসাছাত্র ইফতেখার মালিকুল মাশফিকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। বোয়াখালীর পশ্চিম চরণদ্বীপ হযরত মওলানা অছিয়র রহমান হেফজখানায় স্টোর রুম থেকে কম্বল মোড়ানো তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাশফিক উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ফখিরাখালী বকস্ মিয়া সওদাগরের বাড়ির আবদুল মালেকের ছেলে। একবছর আগে মাশফিককে কোরআন শিক্ষার জন্য ওই মাদরাসায় ভর্তি করা হয়। কয়েকদিন আগে সে ছুটিতে বাড়িতে আসে। শুক্রবার (৪ মার্চ) বিকেলে ছুটি শেষে তাকে মাদরাসায় দিয়ে আসা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...