বুধবার, ২৬ আগস্ট ২০২৬

দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত’র সফল্যগাথা

২২ ফেব্রুয়ারি ১৩৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ

খ্যাতিমান আইনজীবি বিপ্লবী দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত ছিলেন একজন সফল মানুষের প্রতিকৃতি। চট্টগ্রামের তৎকালীন পটিয়া থানার (বর্তমান চন্দনাইশ উপজেলার) বিপ্লবতীর্থখ্যাত বরমা গ্রামে ১৮৮৫ সালের ২২ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম যাত্রামোহন সেনগুপ্ত ও মাতার নাম মেনকা দেবী। তিনি আইনজীবী ও বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন। যতীন্দ্র মোহন কলকাতার হেয়ার স্কুল থেকে ১৯০২ সালে প্রবেশিকা পাস করেন। এরপর ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। তিনি ১৯০৪ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ডাউনিং কলেজে ভর্তি হন। ১৯০৮ সালে তিনি স্নাতক ও পরের বছর আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন। ১৯০৯ সালে ব্যারিস্টারি পাস করেন। তিনি খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন এবং ইন্ডিয়ান মজলিসের বিতর্ক সভা ও ইস্ট অ্যান্ড ওয়েস্ট সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। তখন তাঁর পরিচয় ঘটে গ্রে পরিবারের সাথে। এই রাজ পরিবারের কন্যা নেলী গ্রে’র সাথে ১৯০৯ সালের ১ আগস্ট বিয়ে হয়। দেশে ফিরে এসে যতীন্দ্রমোহন চট্টগ্রাম জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত হন। এক বছর পর তিনি কলকাতা হাইকোর্টে আইন পেশায় যোগ দেন। এসময় কিছুদিন তিনি কলকাতা ল’ কলেজে অধ্যাপনা করেন। ক্রমে কলকাতা হাইকোর্টে তাঁর সুনাম ও প্রভাব বৃদ্ধি পেতে থাকে।
১৯১১ সালে তিনি কংগ্রেসের রাজনীতিতে যোগ দেন এবং ওই বছর চট্টগ্রামের প্রতিনিধি হয়ে ফরিদপুরে অনুষ্ঠিত দলীয় কংগ্রেসে যোগদান করেন। সে সময় পাঞ্জাবে ব্রিটিশ সৈন্যদের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে সারাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে। শুরু হয় অসহযোগ আন্দোলন। চট্টগ্রামেও আন্দোলন তীব্র হয়ে উঠে। যতীন্দ্রমোহন কলকাতা ছেড়ে চট্টগ্রাম চলে আসেন। প্রথমে সিদ্ধান্ত নেন তিনি তিন মাসের জন্য আইন পেশা ত্যাগ করবেন এবং চট্টগ্রামে এসে জনগণের মধ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তীব্রতর করেন।
অসহযোগ আন্দোলন তীব্র আকার ধারণ করে ১৯২১ সালে। এ বছর বার্মা অয়েল কোম্পানি ও আসাম বেঙ্গল রেলওয়েতে ধর্মঘট পরিচালনা করে যতীন্দ্রমোহন গ্রেফতার হন। তাঁর স্ত্রী নেলী সেনগুপ্ত আন্দোলনে যোগ দেন ও গ্রেফতার হয়ে কারাভোগ করেন। ধর্মঘটী শ্রমিক-কর্মচারীদের পরিবারের সদস্যদের ভরণপোষণের জন্য যতীন্দ্রমোহন চল্লিশ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। তিনি এ সময় ‘দেশপ্রিয়’ উপাধিতে ভূষিত হন। দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত ১৯৩০ সালে ভারতবর্ষ থেকে বার্মাকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে অনুষ্ঠিত কর্মসূচিতে যোগ দিতে রেঙ্গুন যান। সেখানে জনসমাবেশে বক্তৃতা দেয়ার সময় তিনি পুনরায় গ্রেফতার হন। যতীন্দ্রমোহন ১৯২২ সালে জাতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হন। পরবর্তী সময়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করলে যতীন্দ্রমোহন স্বরাজ পার্টিতে যোগ দেন। ১৯২৩ সালে তিনি চট্টগ্রাম থেকে বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদে সদস্য নির্বাচিত হন। চিত্তরঞ্জন দাশের মৃত্যুর পর যতীন্দ্রমোহন সেনগুপ্ত স্বরাজ পার্টির বিশেষ অধিবেশনে দলের প্রেসিডেন্ট নির্বাচিত হন। একই বছর তিনি বাংলা প্রাদেশিক কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট এবং কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। পরে ক্রমান্বয়ে পাঁচবার মেয়র নির্বাচিত হন কলকাতা কর্পোরেশনের ।
ব্যারিস্টার যতীন্দ্র মোহন ছিলেন জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র বাংলার অবিসংবাদিত নেতা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ পরিচালিত ফরোয়ার্ড পত্রিকার সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। তিনি এডভান্স নামে একটি দৈনিক পত্রিকা প্রকাশ করেন। যা বিপ্লবীদের উৎসাহিত করে।
১৯৩২ সালে যতীন্দ্র মোহন সস্ত্রীক লন্ডন যান। লন্ডন থেকে ফেরার পথে জাহাজ বোম্বে বন্দরে ভিড়তেই ব্রিটিশ পুলিশ ২০ জানুয়ারি তাঁকে গ্রেফতার করে। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রাজদ্রোহীতার অভিযোগ এনে কিছুদিন কলকাতায় বন্দী করা হয়। ১৯৩৩ সালের ৫ জুন যতীন্দ্র মোহনকে বন্দী অবস্থায় রাঁচীতে স্থানান্তর করা হয়। দেড় বছর ধরে জেলে থেকে যতীন্দ্র মোহনের স্বাস্থ্যের অবনতি ঘটে। তিনি ১৯৩৩ সালের ২২ জুলাই পরলোক গমন করেন। তিনি রাজনীতি ও সমাজসেবার সাথে শিক্ষা ও খেলাধূলার উন্নতি সাধনে ভূমিকা রাখেন। কলকাতার লোকেরা তাঁর নাম দেয়া হয় ক্রীড়ামোদী মেয়র। আইনজীবী হিসেবে ছিলেন অসামান্য বাগ্মিতার অধিকারী। বিশেষত ফৌজদারি মামলার ক্ষেত্রে তাঁর মত বিজ্ঞ ব্যারিস্টার খুব কমই ছিলেন সমগ্র ভারতে।
পিতৃভূমি বরমায় নিজ গ্রামে পিতা কর্তৃক ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর ব্যাপক অবদান রয়েছে। যাত্রামোহনের মৃত্যুর পর যতীন্দ্রমোহন বরমা ত্রাহি-মেনকা মধ্য ইংরেজি বিদ্যালয়কে উচ্চ ইংরেজি বিদ্যালয়ে উন্নীত করেন। তিনি বিদ্যালয়টি মাধ্যমিক হতে উচ্চ বিদ্যালয়ে রূপান্তর করেন ১৯২৫ সালে। তিনি ও তাঁর পরিবার কর্তৃক ভারত ও বাংলাদেশে বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তারমধ্যে বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়, বরমা বিনোদিনী বালিকা বিদ্যাপীঠ (বর্তমানে বিলুপ্ত), পাথরঘাটা জে এম সেন উচ্চ বিদ্যালয় ও কলেজ, জে এম সেন কিন্ডার গার্টেন, কুসুমকুমারী উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সংস্কৃত কলেজ, ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় ইত্যাদি।
বরমা গ্রামে পৈত্রিক বাড়ি না থাকলেও বাড়ির সামনে স্থাপিত হয়েছে যাত্রা মোহন সেনগুপ্ত, যতীন্দ ্রমোহন সেনগুপ্ত ও নেলী সেনগুপ্তর স্মৃতিস্তম্ভ। দক্ষিণ কলকাতায় স্থাপিত হয়েছে ‘দেশপ্রিয় পার্ক’ ও পার্কের অভ্যন্তরে এই দুই কৃতি ব্যক্তিত্বের যুগল মূর্তি। কলকাতাস্থ চট্টগ্রাম পরিষদের পক্ষ থেকে প্রতিবছর দেশপ্রিয় ব্যারিস্টার যতীন্দ্র মোহন সেনগুপ্ত ও নেলী সেনগুপ্তর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এছাড়াও কর্মসূচীসমূহ পালন করে গবেষণা সংস্থা ‘মানুষের ঠিকানা’, গুণীজন স্মৃতি সংসদ, চট্টগ্রামস্থ বরমা সমিতি প্রভৃতি সংস্থা। চট্টগ্রামের মানুষ তাঁকে(বিপ্লবী দেশপ্রিয় ব্যারিস্টার যতীন্দ্র মোহন সেনগুপ্ত) ‘মুকুটহীন রাজা’ নামে সম্মানিত করেন।

..সৈয়দ শিবলী ছাদেক কফিল
সাংবাদিক-লেখক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

শিবুকান্তি দাশ-এর দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে ঝুম টিনের চালে নূপুর বাজে রুমজুম রুমজুম ভেলা ভাসাই দুষ্ট ছেলে মাছ ধরতে যায় উঠোন জুড়ে জল থইথই...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর মায়াহীন মমতাহীন প্রেমহীন জীবন। হোমিওপ্যাথি ডোসের মতোই মৃত্যুর শহরে খুব আস্তে তিনি পাঠিয়ে দেন।রাত আসে রাত যায় শূন্যতায়- ভাড়ি...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

পটিয়া মালঞ্চের চার যুগপূর্তিতে সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন কালে বক্তারা বলেন, আজকে সমাজে যে অবক্ষয় চলছে তা থেকে উত্তরণ...