শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার তাগিদ

পটিয়া মালঞ্চের চার যুগপূর্তিতে সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক, চট্টগ্রাম নিউজ

পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন কালে বক্তারা বলেন, আজকে সমাজে যে অবক্ষয় চলছে তা থেকে উত্তরণ ও সুন্দর সমাজ গঠন করতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে।

গত ২০ জুন শনিবার সকালে পটিয়া পৌর সদর খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মালঞ্চের সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আগরতলা ষড়যন্ত্রমূলক মামলার অন্যতম আসামী মানিক চৌধুরীর উত্তরসুরী বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক দিপংকর চৌধুরী কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন। পটিয়া আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট কবিশেখর নাথ পিন্টু।

বক্তব্য রাখেন পটিয়া সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব অধ্যাপক অভিজিত বড়ুয়া মানু, পটিয়া আইন কলেজ পরিচালনা বোডের সাধারণ সম্পাদকও মালঞ্চের সাবেক সভাপতি এডভোকেট খুরশী আলম, মালঞ্চের সাধারন সম্পাদক ও শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ, ভাস্কর শিল্পী শুভাশিষ দাশ রুপক, প্রতিযোগিতা উদযাপন পরিষদের আহবায়ক ভগিরত দাশ, আবদুর রহমান রুবেল, নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন সেলিম, সোহেল পারভেজ সুমন, এডভোকেট মাঈনুল ইসলাম সুমন, শিল্পী নয়ন দে ও হামিদ হাসান প্রমুখ।

উদ্বোধক শিক্ষাবিদ দিপংকর চৌধুরী কাজল বলেন, আমাদের গৌরব ও অংহকার মুক্তিযুদ্ধ। আজকে স্বাধীনতা বিরোধীরা সেই গৌরবকে ম্লান করে দিতে চায়। দেশকে আবারও পরাধিনতার শৃঙ্খলে অবব্ধ করতে চায়। দেশে খুন, খারাবি মব সৃস্টি করে দেশকে নৈরাজ্যকর দেশ বানাতে অপতৎপরতা চালানো হচ্ছে। এ সবের বিরুদ্ধে সবাইকে একাত্তরে ন্যায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অন্য বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ধংস করে দেশকে পাকিস্তান বানাতে চায় তাদের সেই স্বপ্নকে ভেঙ্গে দিতে মুক্তিযুদ্ধের চেতনায় ও আর্দশে দেশকে গড়ে তুলতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তাদের হাতেই বাংলাদেশ হাসবে এবং এগিয়ে যাবে।

উল্লেখ্য সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় পটিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক ছাত্র-ছাত্রী বিভিন্ন বিভাগে অংশ গ্রহন করেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...