বুধবার, ২৬ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বৃত্তি প্রদান

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি :

অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র ও এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

আজ শনিবার ( ১৯ ফেব্রæয়ারি ) সকাল সাড়ে এগারটায় খাগড়াছড়ি শহরের কদমতলী এলাকায় জেলা পরিষদ কমিউনিটি সেন্টার হল রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বক্তব্যে বলেন, মানুষের সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতে চাই। যেভাবেই হোক শিক্ষার প্রসার ঘটনাতে হবে। সেই সাথে শিক্ষা অর্জন নয় সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

তিনি বলেন, পাঠ্যপুস্তক শিক্ষা গ্রহণের পাশপাশি কারিগরি শিক্ষার উপর জোর দিয়ে নিজেদের স্বাবলম্বী হয়ে উঠতে হবে। প্রতিটি উপজেলায় এখন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে পাঁচশ অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে শীত নিবারণে শীতবস্ত্র ( কম্বল ) ও একশ বিশ জন এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া এমপি।

এতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, মনির হোসেন খান, পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা এ্যাড.আশুতোষ চাকমা, শুভ মঙ্গল চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলমসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...