মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কাল প্রমার বসন্ত উৎসব

নিজস্ব প্রতিবেদক :

ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য সাজে বসন্ত উৎসবের আয়োজন করেছে প্রমা আবৃত্তি সংগঠন। তবে করোনা পরিস্থিাতর কারণে স্বল্প পরিসরে উৎসবের আয়োজন করেছে সংগঠনটি। পহেলা ফাল্গুন সোমবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ বসন্ত উৎসব।

প্রমার বসন্ত উৎসবের উদ্বোধন করবেন দৈনিক আজাদীর সম্পাদক এমএম মালেক। অতিথি হিসেবে থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন, পেশাজীবী সমন্বয় পরিষদের চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম, নাট্যজন আহমেদ হায়দার ইকবাল, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আকতার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও সংগঠক শ্যামল কুমার পালিত।

সংগীত, দলীয় নৃত্য, ঢোলবাদন, যন্ত্রসংগীত, কবি কন্ঠে কবিতাপাঠ, আবৃত্তিসহ নানা আয়োজন থাকছে এ উৎসবে। সেইসাথে অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি পরিবেশন করবে প্রমা আবৃত্তি সংগঠনের আবৃত্তি শিল্পীরা।

চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন ও বিকাশের সহযোগিতায় আয়োজিত প্রমার বসন্ত উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চট্টগ্রামে শীর্ষ স্থানীয় পত্রিকা দৈনিক আজাদী।

চট্টগ্রাম নিউজ / এম এম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

শিবুকান্তি দাশ-এর দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে ঝুম টিনের চালে নূপুর বাজে রুমজুম রুমজুম ভেলা ভাসাই দুষ্ট ছেলে মাছ ধরতে যায় উঠোন জুড়ে জল থইথই...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর মায়াহীন মমতাহীন প্রেমহীন জীবন। হোমিওপ্যাথি ডোসের মতোই মৃত্যুর শহরে খুব আস্তে তিনি পাঠিয়ে দেন।রাত আসে রাত যায় শূন্যতায়- ভাড়ি...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

পটিয়া মালঞ্চের চার যুগপূর্তিতে সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন কালে বক্তারা বলেন, আজকে সমাজে যে অবক্ষয় চলছে তা থেকে উত্তরণ...