শনিবার, ১৮ জুলাই ২০২৬

গেরুয়া মিছিলের বিরুদ্ধে একাই রুখে দাঁড়ালেন হিজাব পরা তরুণী

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের কর্নাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে বিতর্ক ও উত্তেজনা এখন তুঙ্গে। আর এই পরিস্থিতিতে হিজাব পরিহিতা এক তরুণী একাই রুখে দাঁড়ালেন গেরুয়া ওড়না পরা একদল যুবকের মিছিল। কর্নাটকের এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, কর্নাটকে হিজাব পরিহিতা এক তরুণীর দিকে এগিয়ে আসছিল গেরুয়া ওড়না পরা একদল যুবকের একটি মিছিল। সেই মিছিল থেকে তরুণীর উদ্দেশে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়া হচ্ছিল। তবে তরুণী সরে দাঁড়াননি। বরং একাই রুখে দাঁড়ান মিছিলটিকে। বলতে থাকে ‘আল্লাহু আকবর’।

এরপর স্লোগান দিতে দিতে মুসকান নামের সেই তরুণী এগিয়ে যেতে থাকেন সামনে, আর উত্যক্তকারীরাও নেন তার পিছু। এরপর দাঁড়িয়ে এক উত্যক্তকারীকে সেই তরুণী জিজ্ঞাসা করেন, আমি বোরকা পরলে তোমাদের কী সমস্যা? এরই মধ্যে স্লোগান দেয়া লোকজন তার কাছে পৌঁছে যান। তারপর কলেজ কর্মকর্তারা এসে সেই তরুণীকে নিয়ে নিরাপদে সরে যান।

নিজ অবস্থানে শক্তভাবে দাঁড়ানো অবিচলিত সেই তরুণীর ভিডিও এখন নেট জগতে ভাইরাল। সেই তরুণ জানিয়েছেন, হিজাব পরার অধিকার রক্ষার জন্য একা লড়াই করতে ভয় পান না তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মহিউদ্দিন...

এনবিআরের সার্ভার হ্যাক করে মদ ও সিগারেটের চালান খালাসচেষ্টা, বিমান বন্দরে যুবক গ্রেপ্তার

কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ...

সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেল সহস্রাধিক মানুষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উত্তর রামপুর...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায়...

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই সিএনজি; চালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে একটি...

চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে...

আরও পড়ুন

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে মিলিটারি পাওয়ার, প্রাকৃতিক সম্পদ, জ্বালানি নিয়ন্ত্রণ এবং পারমাণবিক অস্ত্র গ্লোবাল পাওয়ার-এর প্রধান ভিত্তি হিসেবে...

সুইসদের উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

নাহ ! সুইজারল্যান্ডও থামাতে পারলণা আর্জেন্টিনার জয়রথ। একে একে সব বাধা অতিক্রম করে বর্তমান চ্যাম্পিয়নরা জায়গা করে নিল বিশ্বকাপের সেমিফাইনালে। যেখানে তাদের জন্য অপেক্ষা...