সোমবার, ১০ আগস্ট ২০২৬

সুইসদের উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

নাহ ! সুইজারল্যান্ডও থামাতে পারলণা আর্জেন্টিনার জয়রথ। একে একে সব বাধা অতিক্রম করে বর্তমান চ্যাম্পিয়নরা জায়গা করে নিল বিশ্বকাপের সেমিফাইনালে। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ১৯৬৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত খেললেও নক আউট পর্বের আগের দুই ম্যাচে প্রতিপক্ষ ভালই পরীক্ষা নিয়েছে আর্জেন্টিনার। তাই সংগত কারনেই কোয়ার্টার ফাইনালের মত গুরুত্বপূর্ন ম্যাচে বেশ সতর্ক ছিলেন আর্জেন্টাইন বস লিওনেল স্কলানি। সে কারনেই হয়তো খানিকটা রয়েসয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। তাইতো ম্যাচে ছিলনা তেমন উত্তেজনা কিংবা সৌন্দর্য।

অনেকটা সাদামাটা ফুটবল খেলেছে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড দু দলই । তবে দিন শেষে জয়টা আর্জেন্টিনারই। আগের ৫ ম্যাচে টানা গোল করা মেসি গোল পাননি এই ম্যাচে। তবে প্রথম গোলটি করিয়েছেন তিনি।

ম্যাচের অপ্রাপ্তি বলতে আর্জেন্টিনার জন্য মেসির সে গোল না পাওয়া ছাড়া আর কিছুই নেই। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটে গড়ানো ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ষষ্টবারের বিশ্বকাপের সেমিফাইনালে গেল আলভিসেলেস্তারা। ১৯৩০, ১৯৮৬, ১৯৯০, ২০১৪, ২০২২ এবং ২০২৬। আগের পাচবারের প্রতিবারই ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। শিরোপা জিতেছে তিনবার।

এবারেও নিশ্চয়ই তার ব্যতিক্রম হবেনা।
এবারের বিশ্বকাপ থেকে একে একে সব তারকা যখন খসে পড়ছে ঠিক তখন স্বমহিমায় ভাস্বর হয়ে টিকে আছেন লিওনেল মেসি। দলকে টানতে টানতে নিয়ে গেছেন সেমিফাইনালে। যদিও কোয়ার্টার ফাইনালে তার পা থেকে গোল আসেনি। কিন্তু ঠিকই জাদুকরী সব পাস এবং শট নিয়েছেন জালে। গোল করিয়েছেন। যারফলে আরো একটি দারুন জয়ে সেমিফাইনালে মেসির দল।

সুইজারল্যান্ডের বিপক্ষে আগের সাত মোকাবেলায় কোন পরাজয় ছিলনা আর্জেন্টিনার। এবারেও সুইসরা পারলনা নিজেদের ভাগ্য বদলাতে। আট মোকাবেলায় সুইসদের হার দাড়াল ছয়ে। যদিও ম্যাচের শুরু থেকেই কিছুটা যেন এলোমেলো ফুটবল খেলছিল আর্জেন্টিনা।

তবে গুছিয়ে নিতে বেশি সময় নেয়নি লিওনাল স্কালনির দল। ১০ মিনিটেই কর্নার লাভ করে আর্জেন্টিনা। মেসির করা বাকানো কর্নার কিকটি এসে পড়ে সুইস ডি বক্সে দাড়ানো আলেক্সিস ম্যাক আলিস্টারের মাথায়। নিখুত হেডে আলিস্টার বল জালে পাঠান। এটি বিশ্বকাপে মেসির ১০ অ্যাসিস্ট। যা টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ।

বিশ্বকাপে এর আগে দশটি অ্যাসিস্ট করেছেণ জার্মান কিংবদন্তী ফ্রিটজ ভাল্টার। আজ সে কিংবদন্তীর রেকর্ডে ভাগ বসালেণ মেসি।

গোল হজমের পর সমতা ফেরাতে চেষ্টা চালায় সুইজারল্যান্ড। ৩২ মিনিটে দারুন এক সুযোগও এসেছিল তাদের সামনে। কিন্তু বল নিয়ে ডিবক্সে ঢুকে পড়া এমবোলোকে দারুন বুদ্ধিমত্তার সাথে ট্যাকেল করেন অ্যামিলিয়ানো মার্তিনেস। ৪৩ মিনিটে আবারো সুযোগ পায় সুইজারল্যান্ড। এবার ফ্রেইলারের ফ্রিকিক সাইডবার ঘেষে বাইরে চলে গেলে প্রথমার্ধে আর সমতা ফেরানো হয়নি সুইসদের।

বিরতির পর ম্যাচে গাতি বাড়ে। বিশেষ করে সুইজারল্যান্ড গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে। ৬৭ মিনিটে অবশেষে সমতা ফেরায় সুইসরা। বামপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে রদ্রিগেজের সাথে ওয়ান টু ওয়ান পাস খেলে ডি বক্সে ঢুকে নিপুন শটে বল জালে জড়ান দান এনদোয়ে। গোল খেয়ে এবার কিছুটা যেন নড়েচড়ে বসার চেষ্টা করে আর্জেন্টিনা। ৭২ মিনিটে দশ জনের দলে পরিনত হয় সুইজারল্যান্ড।

আর্জেন্টিনার পারদেসের সাথে বল দখলের লড়াইয়ে সুইজারল্যান্ডের ব্রিল এমবোলো সিমোলেশন (ফাউল আদায়ের জন্য ইচ্ছাকুতভাবে ডাইভ দিয়ে পড়ে যাওয়া) করলে রেফারি আর্জেন্টিনার পারদেসকে হলুদ কার্ড দেখার এবং সুইজারল্যান্ডের পক্ষে ফ্রিকিক দেন।

পরে ভিআর এর সহায়তা নিলে দেখা যায় সিমোলেশন করেছেন এমবোলো। পরে পারদেসের হলুদকার্ড প্রত্যাহার করে এমবোলোকে হলুদ কার্ড দেখানো হয়। কিন্তু আগে আরেকটি হলুদ কার্ড পাওয়ায় সেটা লালকার্ডে পরিনত হয়। ফলে দশ জনের দলে পরিনত হয সুইজারল্যান্ড।

এই সুযোগে আক্রমনের ধার বাড়ায় আর্জেন্টিনা। কিন্তু গোল পায়নি কোন দলই। ফলে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। আর সে ৩০ মিনিটের প্রথম ১৫ মিনিটও গোল শূন্য। ফলে শেষ ভরসা পরের ১৫ মিনিট। আর তাতেই অন্যরূপ দেখা গেল আর্জেন্টিনার। ১১২ মিনিটে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দে ভাসান হুলিয়ান আলভারেস। ডি বক্সের বাইরে দুর্দান্ত এক শটে বল জালে পাঠান লিভারপুলের এই স্ট্রাইকার।

খেলার একেবারে অন্তিম মুহুর্তে পাল্টা এক আক্রমণ থেকে লাউতারো মার্তিনেস করেন দলের তৃতীয় গোল। আলামাদা, মার্তিনেস এবং মেসি একই সমান্তরালে দৌড়াচ্ছেন। তাদের সামনে সুইজারল্যান্ডের একজন মাত্র ডিফেন্ডার।

এগিয়ে গিয়ে আলমাদার শট ফেরান সুইস গোলরক্ষক। ফিরতি বলটি ধরে শট নেন মার্তিনেস। যদিও তিনি ডানপ্রান্তে মেসির দিকে বলটি ঠেলে দিতে পারতেন। তাতে হয়তো আরেকটি গোল বাড়তো মেসির।

কিন্তু সে সুযোগ নেননি মার্তিনেস। নিজেই গোল করে দলকে ৩-১ গোলের জয় পাইয়ে দেওয়ার পাশাপাশি নিয়ে গেলেন বিশ্বকাপের সেমিফাইনালে। আগামী বুধবার রাত ১টায় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...