শনিবার, ১৫ আগস্ট ২০২৬

এনবিআরের সার্ভার হ্যাক করে মদ ও সিগারেটের চালান খালাসচেষ্টা, বিমান বন্দরে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ ও ৫০ লাখ শলাকা সিগারেট চট্টগ্রাম বন্দর থেকে খালাসের চেষ্টাকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগ।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (১৫ জুলাই) বিকেল ৬টার দিকে নেপাল পালানোর সময় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় অভিযুক্ত শেখ সেজানকে (২৬) গ্রেপ্তার করা হয়।

সিএমপি সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ অপরাধীচক্র চীন থেকে বন্ডের আওতায় শুল্কমুক্ত সুবিধায় ফেব্রিক্স আমদানির মিথ্যা ঘোষণার আড়ালে উচ্চশুল্কের অন্তত ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ আমদানি করেছে এবং কমপক্ষে ১০-১২ কোটি টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছে। যা জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভার অ্যাসাইকুডা ওয়ার্ল্ডে অবৈধ অনুপ্রবেশমূলক একটি আন্তর্জাতিক চোরাচালানের চাঞ্চল্যকর ঘটনা। এ ঘটনায় সিএমপির বন্দর থানায় দায়ের করা মামলার ঘটনায় আগে ৭ জন অভিযুক্তকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ এবং তদন্তকালে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে শেখ সেজানকে গ্রেপ্তার করা হলো।

তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাইবার ক্রাইম ও প্রতারণা সংক্রান্ত ৭টি মামলা রয়েছে। সিএমপির বন্দর থানার কাস্টমস সংক্রান্ত মামলা দুইটির বিপরীতে এখন পর্যন্ত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ‘হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড’এর পরিচালক ও চেয়ারম্যান খালেদ হোসেন মামুন ও বাকির হোসেন, কর্মচারী খোরশেদ আলম রিপন, মিজান; চক্রের অপর সদস্য আশরাফ হোসেন রাজু, খায়েজ আহমেদ আরিফ এবং বড় রাজু’দের তদন্তকালীন বিভিন্ন সময়ে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল।

আসামিরা পরস্পর যোগসাজশে মিথ্যা ঘোষণায় আমদানি করা বিদেশি মদ জালিয়াতির মাধ্যমে ভুয়া আমদানি ঋণপত্র (এলসি) সৃজনপূর্বক রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্ভার এনবিআরের নিয়ন্ত্রণাধীন চট্টগ্রাম কাস্টমস হাউসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড হ্যাক করে বন্দর থেকে পণ্য খালাসের অপচেষ্টা করে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে। এক্ষেত্রে আসামি কাস্টমস ও বন্দরের সার্ভারে অবৈধ অনুপ্রবেশে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছে।

শেখ সেজান তথ্যপ্রযুক্তিতে দক্ষতা ব্যবহার করে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড ও সিপিএ পোর্টালের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা কাজে লাগিয়ে অন্যের ইউজার আইডির অননুমোদিত ব্যবহার, পাসওয়ার্ড পরিবর্তন এবং প্রতারণামূলক কাস্টমস কার্যক্রমে গুরুত্বপূর্ণ কারিগরি সহায়তা দিয়েছেন বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। যা আগে গ্রেফতার হওয়া মো. আশরাফ হোসেন রাজু বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছিল।
প্রযুক্তিগত অনুসন্ধানে জানা যায় যে, আসামি তথ্যপ্রযুক্তিতে দক্ষ এবং বিভিন্ন তথ্যপ্রযুক্তি-ভিত্তিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ও সংঘবদ্ধ চোরাচালানে উক্ত কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ভূমিকা পালনের প্রমাণ মিলেছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...